কবরস্থান পেলো মানিকগঞ্জের বেদে ও সান্দার সম্প্রদায়
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা হাটবাসুদেবপুর এলাকার বেদে ও সান্দার সম্প্রদায়ের জন্য কবরস্থানের জমি দিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান ও গাজীপুর সিআইডির সহকারী পুলিশ সুপার এনায়েত করিম রাসেল।
২১ অক্টোবর ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
৫ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭১৭০ জন: যাত্রী কল্যাণ সমিতি
গত পাঁচ বছরে দেশে ২৬ হাজার ৯০২টি সড়ক দুর্ঘটনায় ৩৭ হাজার ১৭০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮২ হাজার ৭৫৮ জন।
২১ অক্টোবর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
সিনেমায় নয়, বাস্তব জীবনে ক্যানসারকে হারালেন সঞ্জয় দত্ত
এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তব জীবনে ক্যানসারকে হার মানালেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি নিজেই সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের ক্যানসার জয়ের খবর দিয়েছেন।
২১ অক্টোবর ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে এক আসামির আত্মসমর্পণ
নোয়াখালীর বেগমগঞ্জে কুপ্রস্তাবে প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় দায়ের করা মামলার এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
২১ অক্টোবর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
দেশে ফেরা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
দেশ থেকে ১০ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎ করে পালানোর অভিযোগ থাকা প্রশান্ত কুমার হালদারকে দেশে আসা মাত্রই গ্রেপ্তার করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২১ অক্টোবর ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ২
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
২১ অক্টোবর ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
আজ মৃত্যু ২৪, শনাক্ত ১৫৪৫, পরীক্ষা ১৪০৮৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৭২৩ জন। একই সময়ে ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৫৪৫ জনকে শনাক্ত করা হয়েছে।
২১ অক্টোবর ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন
ধর্ষণ-নিপীড়ন বন্ধসহ ৯ দফা দাবিতে শাহবাগে অবরোধ
ধর্ষণ-নিপীড়ন বন্ধে নয় দফা দাবি এবং ঢাকা থেকে নোয়াখালীতে লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছেন বামপন্থী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টা দিকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে তারা সমবেত হতে শুরু করেন।
২১ অক্টোবর ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা চোরাকারবারি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা চোরাকারবারি নিহত হয়েছেন।
২১ অক্টোবর ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ২ জনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
২১ অক্টোবর ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না
করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার অনলাইন সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
২১ অক্টোবর ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
একই আঙিনায় মসজিদ-মন্দির পড়েছে ‘উঠান’ সংকটে
লালমনিরহাট শহরের কালীবাড়ি পুরানবাজার এলাকায় গত ছয় যুগেরও বেশি সময় ধরে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন রূপে একই আঙিনায় দাঁড়িয়ে আছে মসজিদ-মন্দির। দুটি ধর্মীয় স্থাপনাই এবার পড়েছে উঠান সংকটে।
২১ অক্টোবর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন
বিষাক্ত বাতাসে বসবাস
সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, বায়ুদূষণের কারণে বাংলাদেশে ২০১৯ সালে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫০০ মানুষ।
২১ অক্টোবর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন
ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মাসুক মিয়া মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
২১ অক্টোবর ২০২০, ০৬:২০ পূর্বাহ্ন
‘ইমাম মেহেদী’ দাবিকারী সৌদি প্রবাসীর সহযোগী গ্রেপ্তার
নিজেকে ইমাম মেহেদী দাবিকারী সৌদি প্রবাসী মুস্তাক মো. আরমান খানের সহযোগী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগের একটি দল।
২১ অক্টোবর ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন
ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মারা গেছেন
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই আজ বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
২১ অক্টোবর ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবুল শেখ (৪৭) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২১ অক্টোবর ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন
চেষ্টা করছি বেটার ইমেজ তৈরি করতে: স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে গতকাল। ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতির দুটি, যুগ্ম সাধারণ সম্পাদকের একটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ ফাঁকা রাখা হয়েছে। এর আগে, গত বছরের ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নির্মল রঞ্জন গুহকে সভাপতি ও এ কে এম আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
২০ অক্টোবর ২০২০, ০৪:২০ অপরাহ্ন
বেগমগঞ্জে পুলিশের ওপর হামলা, এএসআইসহ ২ পুলিশ আহত
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের ওপর স্থানীয় 'ফুয়াদ বাহিনী'র হামলায় পুলিশ কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২০ অক্টোবর ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন
চীনকে চ্যালেঞ্জ করে মালাবারে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌ মহড়া
যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ভারতের মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়ার যুক্ত হওয়াকে চীনের প্রতি এই চার দেশের চ্যালেঞ্জের প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০ অক্টোবর ২০২০, ০২:৫৯ অপরাহ্ন