পটুয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি আটক

পটুয়াখালী শহরে ছয় হাজার ছয় শ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (৪০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ রোডের বিএডিসি এলাকা থেকে আটক করা হয়।
১৮ অক্টোবর ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

কমলাপুরে আবাসিক হোটেলে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

রাজধানীর কমলাপুর এলাকায় আবাসিক হোটেল ইনসাফ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার মতিঝিল থানার উপপরিদশর্ক আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সন্ধ্যায় হোটেলের চার তলায় ২২৭ নাম্বার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ অক্টোবর ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন

রাসেলের আর্তি টলাতে পারেনি খুনী পাষাণদের মন

আল্লাহর দোহাই দিয়ে না মারার জন্য খুনিদের কাছে আর্তি জানিয়েছিলেন শেখ রাসেল। চিৎকার করে তিনি বলেছিলেন, ‘আল্লাহর দোহাই আমাকে জানে মেরে ফেলবেন না। বড় হয়ে আমি আপনাদের বাসায় কাজের ছেলে হিসেবে থাকবো। আমার হাসু আপা দুলাভাইয়ের সঙ্গে জার্মানিতে আছেন। আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাকে জার্মানিতে তাদের কাছে পাঠিয়ে দিন।’
১৮ অক্টোবর ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন

পাবনায় প্রতিপক্ষের হামলায় ‘নকশাল সদস্য’ নিহত

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলা মকবুল হোসেন (৪৫) নামে নকশাল বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মো. সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
১৮ অক্টোবর ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন

শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকীতে স্মারক ডাকটিকিট প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক অধিদপ্তর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্ভোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে।
১৮ অক্টোবর ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

হাজারীবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ বউ বাজার এলাকার একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার হাজারীবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
১৮ অক্টোবর ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন

জীবন জুড়ে শুধু মানুষই জমিয়েছিলেন আইয়ুব বাচ্চু!

এক জীবনে শুধু মানুষই জমিয়েছিলেন আইয়ুব বাচ্চু। সেই মানুষদের দেখা পাওয়া গিয়েছিল ২০১৮ সালের ১৮ অক্টোবর। যেদিন তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন ওপারে।
১৮ অক্টোবর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন

আগাম জামিন চেয়ে হাইকোর্টে নিক্সন চৌধুরীর আবেদন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন।
১৮ অক্টোবর ২০২০, ০৬:৩৮ পূর্বাহ্ন

ভ্যাকসিন কিনতে জাপানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

কোভিড-১৯’র ভ্যাকসিন সংগ্রহের জন্য জাপানের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।
১৮ অক্টোবর ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উমেদুল হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর সীমান্তে ৮ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
১৮ অক্টোবর ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন

‘রেললাইনে ঘুমিয়ে’ প্রাণ গেল ৩ যুবকের

নেত্রকোণায় বারহাট্টা উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৮ অক্টোবর ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন

‘ঊনপঞ্চাশ বাতাস’ দিয়ে খুলছে স্টার সিনেপ্লেক্স

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৩ অক্টোবর খুলছে স্টার সিনেপ্লেক্স। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের।
১৮ অক্টোবর ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে বিজিবি’র হাতে ৩ ভারতীয় আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
১৮ অক্টোবর ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য এ কে এম মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
১৭ অক্টোবর ২০২০, ০৪:০০ অপরাহ্ন

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

মাদকের সঙ্গে জড়িত দলীয় নেতা-কর্মীসহ অন্যান্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
১৭ অক্টোবর ২০২০, ০৩:৪৬ অপরাহ্ন

করোনা ভ্যাকসিন: ৩০ কোটি মানুষের তালিকা চূড়ান্ত করছে ভারত

রোগী, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পরিচ্ছন্নতা কর্মী, প্রবীণ ব্যক্তিসহ অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রায় ৩০ কোটি মানুষের তালিকা চূড়ান্ত করছে ভারত। তাদের জন্য ভ্যাকসিনের ৬০ কোটি ডোজ সংগ্রহ করবে দেশটি।
১৭ অক্টোবর ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন

এখন পর্যন্ত করোনার সংক্রমণ এবং মৃত্যুহার বাংলাদেশে খুব কম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন পর্যন্ত আমরা ভাগ্যবান, কেননা করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার উভয়ই বাংলাদেশে খুব কম।
১৭ অক্টোবর ২০২০, ০৩:২২ অপরাহ্ন

লংমার্চ শেষে ঢাকার পথে আন্দোলনকারীরা

ধর্ষণের বিরুদ্ধে নয় দফা দাবিতে ঢাকা-নোয়াখালী লংমার্চ শেষে নতুন কর্মসূচি ঘোষণার মাধ্যমে ঢাকায় রওনা হয়েছেন আন্দোলনকারীরা।
১৭ অক্টোবর ২০২০, ০২:৫০ অপরাহ্ন

গ্লোব বায়োটেকের সম্ভাব্য ৩ করোনা ভ্যাকসিন ডব্লিউএইচওর খসড়া তালিকায়

বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের উৎপাদিত সম্ভাব্য তিনটি করোনাভাইরাস ভ্যাকসিন খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ শনিবার গ্লোব বায়োটেক এর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
১৭ অক্টোবর ২০২০, ০২:৪১ অপরাহ্ন

৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানের প্রতিবাদে দেশব্যাপী প্রতিদিন তিন ঘণ্টা ইন্টারনেট সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইন্টারনেট সংযোগদাতা ও ক্যাবল অপারেটররা।
১৭ অক্টোবর ২০২০, ০২:৪০ অপরাহ্ন