স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের দিনেও রক্তাক্ত পাহাড়

বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া এলাকায় সাউ প্রু মারমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২০, ১২:৫৬ অপরাহ্ন

গাজীপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

গাজীপুরে মুঠোফেনে ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
১৬ অক্টোবর ২০২০, ১২:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক মাদরাসা শিক্ষার্থীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ অক্টোবর ২০২০, ১২:২০ অপরাহ্ন

৭ বছর কোমায়, অবসরের দিন কর্নেল হিসেবে পদোন্নতি

মরমী গীতিকবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত থেকেও পারিবারিক গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে তুলে ধরার কাজ করেছেন।
১৬ অক্টোবর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

ঢাকা থেকে নোয়াখালীর পথে ধর্ষণবিরোধী লংমার্চ

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার ঘটনা এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পর্যন্ত লংমার্চ কর্মসূচি শুরু করেছেন কয়েকটি বামপন্থী ও নারী সংগঠনের নেতা-কর্মীরা।
১৬ অক্টোবর ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন

চা শ্রমিকের দৈনিক মজুরি বাড়ল ১৮ টাকা

মেয়াদোত্তীর্ণ চুক্তির ২২ মাস পর বাংলাদেশের চা-বাগানে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে গতকাল মালিক-শ্রমিকদের মধ্যে চুক্তি হয়েছে। ওই চুক্তিতে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে, বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১০২ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হলো।
১৬ অক্টোবর ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

অন্তিম শয়ানে শিক্ষাগুরু আমীর আহাম্মদ চৌধুরী

ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা আমীর আহাম্মদ চৌধুরী রতন আর নেই। গতকাল দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৬ অক্টোবর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

দেশে আর কেউ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদনের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে, কাজেই এদেশে আর কোনোদিন কেউ না খেয়ে থাকবে না।
১৬ অক্টোবর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

শাহজালালে গার্মেন্টস পণ্যের সঙ্গে ৩৮ হাজার পিস ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮ হাজার নয় শ পিস জব্দ করেছে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভসেক। আজ শুক্রবার দুপুরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য জানিয়েছেন।
১৬ অক্টোবর ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ১৫২৭, পরীক্ষা ১৩৫৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৬২৩ জন।
১৬ অক্টোবর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন

পদ্মায় প্রাণে বাঁচলো ৩০০ যাত্রী

মুন্সিগঞ্জে পদ্মায় ডুবতে বসা একটি লঞ্চ থেকে তিন শ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এমভি মালেক দরবেশ-১ নামে লঞ্চটি শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি যাচ্ছিল।
১৬ অক্টোবর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

মেহেরপুরে হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বামীর চম্পট

মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রুবিনা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গাংনী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। রুবিনার স্বজনের অভিযোগ, যৌতুকের দাবিতে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
১৬ অক্টোবর ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড: নির্বাচন নিয়েও যেখানে শোরগোল হয় না

শান্তির দেশ নিউজিল্যান্ড নিয়ে বহির্বিশ্বে তেমন একটা আলোচনা হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা মোকাবিলায় দেশটি যে সফলতা দেখিয়েছে তা প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে। নিউজিল্যান্ডই বোধহয় বিশ্বের একমাত্র দেশ যেখানে সবকিছু চলছে স্বাভাবিক নিয়মে। সেই নিউজিল্যান্ডেই আগামীকাল ১৭ অক্টোবর হতে যাচ্ছে সাধারণ নির্বাচন।
১৬ অক্টোবর ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

নিত্যপণ্য মূল্য ঊর্ধ্বমুখী, আয়-ক্রয় ক্ষমতা নিম্নমুখী

করোনাভাইরাস মহামারির কারণে মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষের আয় কমেছে। তার ওপর প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন করতেই হিমশিম খাচ্ছেন দরিদ্র ও সীমিত আয়ের মানুষ।
১৬ অক্টোবর ২০২০, ০৭:৫১ পূর্বাহ্ন

কঠিন হচ্ছে দুবাই ভ্রমণ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ কঠিন করেছে দুবাই। নতুন করে আরোপ করা শর্ত পূরণ করার পরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবেন।
১৬ অক্টোবর ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন

ডিএনসিসিতে মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড

আসন্ন শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামীকাল শনিবার থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ‘নোভালোরন’ ব্যবহার করা শুরু করবে।
১৬ অক্টোবর ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

ইলিশ ধরতে যাওয়ায় টাঙ্গাইলে ৩ জেলের কারাদণ্ড

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
১৬ অক্টোবর ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাব্বী নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
১৬ অক্টোবর ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন

আগামীকাল ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে পুলিশ সমাবেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। আগামীকাল শনিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে ছয় হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৬ অক্টোবর ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীকে হত্যা

অস্ট্রেলিয়ার সিডনিতে সাবহা হাফিজ নামে ২৩ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীকে হত্যা করা হয়েছে। সাবহার আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। গত ১৪ অক্টোবর স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
১৬ অক্টোবর ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন