পেঁয়াজের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ কৃষিমন্ত্রীর
দেশে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হতে গবেষক, বিজ্ঞানী ও কর্মকর্তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
১৪ অক্টোবর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
ইলিশ রক্ষায় রাতে টহল দেবে হেলিকপ্টার
মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশসহ সব প্রশাসনই সার্বক্ষণিক মাঠে থাকবে। রাতে হেলিকপ্টারও টহল দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
১৪ অক্টোবর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর
বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামী ২৭ অক্টোবর ঘোষণা করা হবে।
১৪ অক্টোবর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
করোনা ভ্যাকসিন ক্রয়ে উন্নয়নশীল দেশের জন্য বিশ্ব ব্যাংকের ১২ বিলিয়ন ডলার অনুমোদন
বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা বোর্ড কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়, পরীক্ষা ও বিতরণে সহায়তা প্রদানে উন্নয়নশীল দেশসমূহের নাগরিকদের জন্য ১২ বিলিয়ন ডলার অনুমোদন করেছে।
১৪ অক্টোবর ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন
নুরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর আরও একটি মামলা, নুরের দুঃখ প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন ঢাবির সেই ছাত্রী।
১৪ অক্টোবর ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন
চালু হচ্ছে চট্টগ্রাম-মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট
চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ বুধবার রাত সাড়ে ৮টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে যাবে।
১৪ অক্টোবর ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ১৬৮৪, পরীক্ষা ১৪৪১১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৫৯৩ জন।
১৪ অক্টোবর ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন
ফাহিম সালেহ হত্যা: নির্দোষ দাবি অভিযুক্ত হাসপিলের
রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যার অভিযোগে গ্রেপ্তার তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
১৪ অক্টোবর ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন
কক্সবাজারে জমি নিয়ে বিরোধে বড় বোনকে হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তি তার বড় বোনকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ গতকাল দিলুয়ারার (৩৬) মরদেহ উদ্ধার করেছে।
১৪ অক্টোবর ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন
বৈচিত্র্যময় দিল্লি
ঢাকা থেকে দিল্লির দূরত্ব এক হাজার ৮৭৩ কিলোমিটার। ট্রেনে গেলে লাগে দুই দিন। আর ফ্লাইটে দুই ঘণ্টা। দুই শহরের সময়ের ব্যবধান আধঘণ্টার, আমার আম্মার চিরাচরিত আদেশ, ‘পৌঁছায় কল দিস’। আম্মা ভয়ে থাকে এই শহর নিয়ে। খবরের কাগজ বা নিউজ চ্যানেলগুলোতে ভেসে বেড়ানো বীভৎসতা, বিশেষ করে নারীর ওপর হওয়া সহিংসতা আম্মার উৎকণ্ঠা বাড়িয়ে দেয়। আমি তাই অভয় দিতে সময় পেলেই দিল্লির রাস্তাঘাটের ছবি তুলে, ছোট ছোট ঘটনার কথা লিখে পাঠাই। একটা শহর তো একটা বইয়ের মতো, তাকে কী এতো সহজে পড়ে ফেলা যায়?
১৪ অক্টোবর ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
কবর থেকে তোলা হবে রায়হানের মরদেহ
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা রায়হান আহমদের মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে প্রশাসন।
১৪ অক্টোবর ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু
মা ইলিশ রক্ষায় আজ বুধবার থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি অভিযান। এরই অংশ হিসেবে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
১৪ অক্টোবর ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন
নওগাঁর ‘পাখা গ্রাম’ ভালাইন
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভালাইন গ্রামটি এখন পাখা গ্রাম নামে পরিচিত। এ গ্রামের অন্তত দুই শতাধিক পরিবার ঐতিহ্যবাহী হাতপাখা তৈরিতে যুক্ত। গত রোববার ভালাইন গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রামের বিভিন্ন বয়সী মানুষ পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। একজন দিনে এক শ থেকে ১২০টি পর্যন্ত হাত পাখা তৈরি করেন।
১৪ অক্টোবর ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন
হালদায় আবারও মৃত ডলফিন, আড়াই বছরে মৃত্যু ২৭
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ড্রেজার ও বাসা জালে আটকা পড়ে মারা গেল বিপন্ন প্রজাতির আরও একটি ডলফিন।
১৪ অক্টোবর ২০২০, ০৪:৫৪ পূর্বাহ্ন
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার কিছুটা উন্নতি
খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তাকে ঘিরে তার ভক্ত-অনুরাগীদের উদ্বেগেরে শেষ নেই। এমনকি তার মৃত্যুর গুঞ্জন শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলোমী বসু জানিয়েছেন তার অবস্থা আগের চেয়ে ভালো।
১৩ অক্টোবর ২০২০, ০৬:৪৫ অপরাহ্ন
সমাজের বেড়াজাল ভেঙে মধ্যরাতে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে মশাল হাতে পদযাত্রা করে মানিক মিয়া এভিনিউ অভিমুখে যান একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৩ অক্টোবর ২০২০, ০৬:১৪ অপরাহ্ন
টালবার্গ গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় সারা হোসেন
যুক্তরাষ্ট্রভিত্তিক টালবার্গ ফাউন্ডেশন গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় রয়েছেন বাংলাদেশি আইনজীবী সারা হোসেন।
১৩ অক্টোবর ২০২০, ০৫:৪৮ অপরাহ্ন
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইউপিডিএফ সদস্য নিহত
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিতপন্থী) মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফ’র দুই সদস্য নিহত এবং এক সেনা সদস্য আহত হয়েছেন।
১৩ অক্টোবর ২০২০, ০৪:২৮ অপরাহ্ন
বগুড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিবেশীর বিরুদ্ধে নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষককে ঘরে আটক করে রাখা হলেও তার এক চাচী তাকে পালাতে সাহায্য করেছে বলে অভিযোগ করেন শিশুর মা।
১৩ অক্টোবর ২০২০, ০৪:২৪ অপরাহ্ন
যশোরে পর্নোগ্রাফি আইনে গৃহবধূর মামলা, গ্রেপ্তার ৬
যশোরের মণিরামপুর উপজেলায় এক গৃহবধূর ব্যক্তিগত বিষয় ভিডিও ধারণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ অক্টোবর ২০২০, ০৪:১০ অপরাহ্ন