নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: দেলোয়ার কারাগারে, সুমনের ৪ দিনের রিমান্ড
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ, সামছুদ্দিন সুমনের চার দিনের রিমান্ড ও সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১৩ অক্টোবর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ১৫৩৭, পরীক্ষা ১৩৮১৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৫৭৭ জন।
১৩ অক্টোবর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
রায়হান হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক নিহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ স্থানান্তরের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
১৩ অক্টোবর ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আফজাল হোসেন (৩৫) ও শহীদুল (৩২) নামে আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে পায়রা বন্দরের কাছে রাবনাবাদ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৩ অক্টোবর ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন
‘চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন মেহেদী’
রাজধানীর হাতিরঝিল লেক থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত যুবকের স্বজন পরিচয় শনাক্ত করেন।
১৩ অক্টোবর ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
পাশবিকতা নিয়ন্ত্রণেই সরকার ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসিড সন্ত্রাসের মতো ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণেই তার সরকার আইন সংশোধন করে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে।
১৩ অক্টোবর ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন
খিলক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. জনি মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাত পৌনে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।’
১৩ অক্টোবর ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিকল্পনামন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে।
১৩ অক্টোবর ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন
‘পুলিশ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না’
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে গত রোববার এক যুবকের মৃত্যুর ঘটনায় ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শকসহ চার পুলিশকে বরখাস্ত এবং আরও তিন জনকে প্রত্যাহার করা হয়েছে গতকাল সোমবার।
১৩ অক্টোবর ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লেখক রশীদ হায়দার
একুশে পদকপ্রাপ্ত লেখক রশীদ হায়দার মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় তার বাসায় রশীদ হায়দারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
১৩ অক্টোবর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন
চীনা জীবনযাপন
চীনের মানুষ কখনো বুড়ো হয় না অর্থাৎ এরা মৃত্যুর আগ পর্যন্ত কর্মক্ষম থাকে, এদের এমন উপাধি দিলে মনে হয় ভুল হবে না। এখানের একজন সত্তর বছরের বেশি বয়সী পুরুষ কিংবা নারী কোনো ধরনের শারীরিক অসুস্থতা ছাড়াই প্রতিদিন স্বাভাবিক জীবনযাপন করছেন। তাই এদের শারীরিক ফিটনেস নিয়ে কিছুটা হলেও আমাদের বিস্মিত হতে হই।
১৩ অক্টোবর ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণ: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৩ অক্টোবর ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
নাব্যতা সংকটে শুরু হয়নি শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। আজ মঙ্গলবার সকাল থেকে ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হতে দেখা যায়। দুর্ঘটনা এড়াতে গতকাল বিকাল ৩টার দিকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
১৩ অক্টোবর ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন
ঝিনাইদহে ভেঙে গেছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার
ঝিনাইদহ-নারিকেলবাড়িয়া সড়কের কালীচরনপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের সেতুটি ভেঙে গেছে প্রায় এক বছর আগে। ফলে যানবাহন চলাচল করতে হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়েই। আর এতে দিনকে দিন স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে।
১৩ অক্টোবর ২০২০, ০৫:২৪ পূর্বাহ্ন
কুড়িলে বাসের ধাক্বায় বৃদ্ধ নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহর আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৩ অক্টোবর ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় তৈরি পোশাক কারখানার দুই শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ রাত সাড়ে ১২টায় কান্দাপাড়া এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে।’
১৩ অক্টোবর ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ন
চীনের কিংদাওয়ের ৯০ লাখ মানুষের করোনা পরীক্ষা হবে ৫ দিনে
চীনের কিংদাও শহরের ৯০ লাখ মানুষের পাঁচ দিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
১২ অক্টোবর ২০২০, ০৩:১৩ অপরাহ্ন
ঢাকার ৭৪ শতাংশ বস্তিবাসী করোনায় আক্রান্ত
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় বলা হয়েছে, ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ বস্তিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১২ অক্টোবর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেবে না ইতালি: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের 'আগের আচরণ' ও কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভের শঙ্কায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশের অনুমতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
১২ অক্টোবর ২০২০, ০২:৪৮ অপরাহ্ন
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: কুমিল্লা থেকে আরেক আসামি গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র ও নির্যাতনের মামলার আরও এক আসামি সামছুদ্দিন সুমনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১২ অক্টোবর ২০২০, ০১:৫২ অপরাহ্ন