ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ধর্মঘট ১৫ দিনের জন্য স্থগিত

সারাদেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট আগামী ১৫ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
১১ অক্টোবর ২০২০, ০২:১৪ অপরাহ্ন

বাগেরহাটে এনজিও কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বাগেরহাটের ফকিরহাটে এনজিও কর্মীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্যান চালক মামুনকে (২৭) ফকিরহাটের জাড়িয়া মাইট কুমড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ফকিরহাট থানা পুলিশ। এ সময় পুলিশ ভিডিওসহ মোবাইলটিও উদ্ধার করেছে।
১১ অক্টোবর ২০২০, ০২:০৭ অপরাহ্ন

নৌকায় বেঁধে শিশুকে ডুবিয়ে হত্যা, আটক ২

মাগুরায় নৌকায় বেঁধে সাত বছরের একটি শিশুকে ডুবিয়ে হত্যার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে নিখোঁজের দুইদিন পর বারাশিয়া গ্রামের নবগঙ্গা নদী থেকে শিশু নাহিদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
১১ অক্টোবর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন

গাজীপুরে জুতা কারখানায় আগুন: নারী শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে জুতা ও সোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক নারী শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন।
১১ অক্টোবর ২০২০, ০১:৩৭ অপরাহ্ন

ঢাকা-দিল্লি ফ্লাইট ‘শিগগিরই’ চালু

প্রায়োগিক বিষয়াবলী চূড়ান্ত হওয়ার পর বিশেষ ‘এয়ার বাবলের’ মাধ্যমে ঢাকা-দিল্লি ফ্লাইট যত দ্রুত সম্ভব চালু করতে চায় বাংলাদেশ ও ভারত।
১১ অক্টোবর ২০২০, ০১:০৮ অপরাহ্ন

আমার দেখা চীনা প্রযুক্তি

‘জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও’ উক্তিটি কমবেশি সবারই জানা। হ্যাঁ, আসলেই জ্ঞান অর্জনের জন্য জীবনে অন্তত একবার হলেও চীন ঘুরে যাওয়া প্রত্যেকের উচিত বলে মনে হয়। প্রযুক্তির ছোঁয়া নেই এমন কোনো জায়গা এখানে খুঁজে পাওয়া মুশকিল, চীনা প্রযুক্তির কিছু নমুনা তুলে ধরা হলো এই লেখায়।
১১ অক্টোবর ২০২০, ০১:০৬ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ, চট্টগ্রামে খননযন্ত্র ও ট্রাক জব্দ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে আজ রবিবার একটি পাহাড় কাটার খননযন্ত্র ও মাটিবোঝাই ট্রাক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম।
১১ অক্টোবর ২০২০, ০১:০৫ অপরাহ্ন

সরকারি অর্থ খরচের বিষয়ে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার একবিংশ শতাব্দীর ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে একটি সময়োপযোগী, আধুনিক, প্রযুক্তিগতভাবে সুসজ্জিত এবং জ্ঞাননির্ভর বাহিনীতে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে।
১১ অক্টোবর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

অস্ত্র মামলায় বরকত-রুবেলের বিচার শুরু

ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অস্ত্র মামলার বিচার শুরু হয়েছে।
১১ অক্টোবর ২০২০, ১২:১৫ অপরাহ্ন

‘রেল পানি’ বিক্রি বন্ধ, বিএসটিআই ও বুয়েট পরীক্ষার পর বাজারজাত হবে

গণমাধ্যমের প্রতিক্রিয়ার কারণে ‘রেল পানি’ বিক্রি সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পরীক্ষার পর বাজারজাত করণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
১১ অক্টোবর ২০২০, ১২:০০ অপরাহ্ন

দালাল আইন প্রত্যাহার করে ধর্ষকদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যখন আইনের শাসনকে পদদলিত করা হয়, তখন অপরাধমূলক বিষয়গুলোয় মানুষ প্রশ্রয় পায়।
১১ অক্টোবর ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

নামের মিলে জেল: মূল আসামি কারাগারে, মুক্তি পেলেন সেই বৃদ্ধ

নামের মিল থাকায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের কলেজ রোডস্থ বনানী এলাকার ৮০ বছর বয়সী এক নিরপরাধী বৃদ্ধকে জেলে পাঠানোর ঘটনায় মামলার মূলত আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে ওই বৃদ্ধকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
১১ অক্টোবর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

গত তিন মাসে ৭৮০০ শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত: এমজেএফ

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশের আটটি জেলায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ৩০ হাজার ৩১৩ শ্রমজীবী শিশুর মধ্যে ৭ হাজার ৮০০ শিশু আরও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়েছে এবং কাজের খোঁজে ৫ হাজার ৬০০ শিশু তাদের নিজ এলাকা পরিবর্তন করেছে।
১১ অক্টোবর ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

পুলিশের গাড়িতে আগুন: ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের আমীরসহ ২১ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে পুলিশের খাবারের গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার মামলায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ জামায়াত-শিবিরের ২১ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
১১ অক্টোবর ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন

নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে আরও ২ আসামির স্বীকারোক্তি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
১১ অক্টোবর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় চীনা রাষ্ট্রদূতের উদ্বেগ

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
১১ অক্টোবর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

ধর্ষণ সমর্থন করে উসকানিমূলক পোস্ট দেওয়ায় কিশোর গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের পক্ষে উসকানিমূলক পোস্ট দেওয়ায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে র‌্যাব-১ এর স্কোয়াড লিডার মুশফিকুর রহমান তুষার দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ অক্টোবর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণ মামলার ৬ আসামি রিমান্ডে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণীকে অপহরণ করে ধর্ষণ এবং পরবর্তীতে বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১১ অক্টোবর ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার সদরের ঈদগাঁওতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১১ অক্টোবর ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২৪, শনাক্ত ১১৯৩, পরীক্ষা ৯৪৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৫২৪ জন।
১১ অক্টোবর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন