দুবাইগামী যাত্রীদের জন্য বিমানের ২ নির্দেশনা

দুবাইগামী যাত্রীদের জন্য দুইটি নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নির্দেশনা দুটি জানিয়ে দেওয়া হয়।
৮ অক্টোবর ২০২০, ০৪:১৪ অপরাহ্ন

নদী সব কেড়ে নিয়েছে ফুলোমালার

ফুলোমালা বর্মণের বয়স ৮৫ বছর পেরিয়েছে। একসময় সবকিছুই ছিলো ফুলোমালার। কিন্তু, এখন আর কিছুই নেই, থাকেন পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর ছোট একটি কুঁড়েঘরে। নদী সবকিছুই কেড়ে নিয়েছে তার। কিন্তু, তিনি ছাড়েননি নদীরপাড়।
৮ অক্টোবর ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

কুমিল্লায় ধর্ষণ মামলায় যুবলীগ নেতা কারাগারে

কুমিল্লার হোমনায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতা মো. এনামুল হক রিপন সরকারকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।
৮ অক্টোবর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

সাভারে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে ২ কিশোর গ্যাং সদস্যের স্বীকারোক্তি

সাভারে আশুলিয়ার ভাদাইলে কিশোরী (১৮) শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কিশোর গ্যাং নেতা সারুখ ও জাকির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
৮ অক্টোবর ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে ৫ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

নোয়াখালীর সুবর্ণচরে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি হেলাল উদ্দিন (২২) কে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন।
৮ অক্টোবর ২০২০, ০৩:১৬ অপরাহ্ন

ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের মোম শিখা প্রজ্বলন

দেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জের ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ এর আহ্বায়ক রফিউ রাব্বী বলেছেন, ‘ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। সম্প্রতি ধর্ষণের যে চিত্র আমরা সারা দেশে দেখছি তা ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে গেছে। প্রশাসনের যদি প্রশ্রয় না থাকে তাহলে এভাবে ধর্ষণের বিস্তার ঘটতে পারে না। আজকে আমাদের দেশে নারীরা অনিরাপদ।’
৮ অক্টোবর ২০২০, ০৩:০৯ অপরাহ্ন

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

ধর্ষণ অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে সরকার আইন সংশোধনের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
৮ অক্টোবর ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার ১০০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা

পর্যটনের বিকাশ ও বিদেশি বিনিয়েোগ আকর্ষণ করতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শত কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার।
৮ অক্টোবর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

গত ২ বছরে ৩৬৭ রিক্রুটিং এজেন্টের লাইসেন্স স্থগিত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৯ সালে ১৬৩টি এবং ২০২০ সালে ২০৪টি রিক্রুটিং এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় কমিটি।
৮ অক্টোবর ২০২০, ০২:৪৮ অপরাহ্ন

বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোনা জলের কাব্য’

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ফিচার ফিল্ম ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটারস’ বা নোনা জলের কাব্য ৬৪তম ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। ৭ অক্টোবর শুরু হওয় এই ফেস্টিভ্যাল চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এখানে আগামী ১৩ অক্টোবর রেজওয়ান শাহরিয়ার সুমিতের লোনা জলের কাব্যের প্রিমিয়ার হবে।
৮ অক্টোবর ২০২০, ০২:৩২ অপরাহ্ন

শরণখোলায় বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক

বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে আজ সকালে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এজন্য এলাকাবাসীকে সচেতন করতে মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়েছে। তবে, বন বিভাগ সারাদিন খুঁজেও বাঘ না পেয়ে মনে করছে বাঘ আবার বনে ফেরত গেছে।
৮ অক্টোবর ২০২০, ০২:১৫ অপরাহ্ন

অর্থপাচার মামলায় বরকত-রুবেলসহ পাঁচ জনের ৮৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অর্থপাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বরখাস্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ পরিবারের পাঁচ জনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
৮ অক্টোবর ২০২০, ০২:১২ অপরাহ্ন

নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৮ অক্টোবর ২০২০, ০২:০৪ অপরাহ্ন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।
৮ অক্টোবর ২০২০, ০১:৪৮ অপরাহ্ন

নোয়াখালীতে ৪ টুকরো করে হত্যার ঘটনায় মামলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার একটি বিলের ধান খেত থেকে নূর জাহান বেগমের শরীরের আরও দুটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছেলে।
৮ অক্টোবর ২০২০, ০১:২৪ অপরাহ্ন

বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার কালাম ও শাহেদ রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জ সংঘবদ্ধ ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলার গ্রেপ্তারকৃত আবুল কালাম (২২) ও মাইন উদ্দিন শাহেদ (৫১) কে রিমান্ডে পেয়েছে পুলিশ।
৮ অক্টোবর ২০২০, ০১:১৮ অপরাহ্ন

চাটমোহরে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৮ অক্টোবর ২০২০, ১২:৪২ অপরাহ্ন

সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম।
৮ অক্টোবর ২০২০, ১২:২৮ অপরাহ্ন

৪ হাজার কোটি ডলারের রেকর্ড রিজার্ভ

করোনা মহামারীর মধ্যে অর্থনীতির বিভিন্ন সেক্টরে চাপ থাকলেও বৈদিশিক মুদ্রার রিজার্ভ বেড়েই চলেছে।
৮ অক্টোবর ২০২০, ১২:১৮ অপরাহ্ন

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ছয়টি ব্লক ঘেরাও করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের কমিউনিটি চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, বিকেল চারটা থেকে সেনাবাহিনী, র‍্যাব, জেলা পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন।
৮ অক্টোবর ২০২০, ১২:১০ অপরাহ্ন