লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
লালমনিরহাট সদরের তিস্তাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর থানায় একজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।
৭ অক্টোবর ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন
টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়ইক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড় থেকে অস্ত্র ও গুলিসহ নয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল।
৭ অক্টোবর ২০২০, ০৫:৪৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে ৯৯৯-এ ফোন করে উদ্ধার হলেন দুই তরুণী
চট্টগ্রামে ৯৯৯-এ ফোন পেয়ে একটি ফ্লাট থেকে দুই তরুণীকে উদ্ধার করছে নগরীর বাকলিয়া থানা পুলিশ। ওই দুই তরুণীকে চাকরি দেওয়ার নামে সেখানে আটকে রেখে জোরপূর্বক অবৈধ কাজ করানো হচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।
৭ অক্টোবর ২০২০, ০৫:৩৭ পূর্বাহ্ন
চাঁদপুর থেকে ভারতে যাচ্ছে টনে টনে ইলিশ, তথ্য নেই সরকারি কোনো বিভাগে
চলছে ইলিশের ভরা মৌসুম। জেলেদের জালে প্রতিদিন সাগর ও নদী থেকে ধরা পড়ছে প্রচুর ইলিশ। ধরা পড়া ইলিশের একটি বড় অংশের কেনাবেচা হয় দেশের অন্যতম প্রধান ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন ঘাটে। গত ১১ সেপ্টেম্বর থেকে এই বাজারে ইলিশ কিনতে যোগ হয়েছে ভারতীরা। প্রতিদিন ভারতে পাঁচ টনের মতো ইলিশ যাচ্ছে বলে জানান বাজার সংশ্লিষ্টরা। তবে, চাঁদপুরের সরকারি কোনো বিভাগ এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি।
৭ অক্টোবর ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন
আজ দুপুর ১টায় এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী
আজ দুপুর ১টায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৭ অক্টোবর ২০২০, ০৪:১৯ পূর্বাহ্ন
করোনা পরীক্ষায় ‘অনিশ্চিত’ ফল, আবারও নমুনা দিলেন ৩৯ বিদেশযাত্রী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিদেশযাত্রী ৩৯ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘অনিশ্চিত’ আসার পর আজ মঙ্গলবার রাতেই আবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
৬ অক্টোবর ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হয়েছেন।
৬ অক্টোবর ২০২০, ০৪:১১ অপরাহ্ন
ফরিদপুরে দুই ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা
ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর কার্যালয়ে নির্যাতনের অভিযোগে দুই ওসিসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা।
৬ অক্টোবর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধ আটক
চট্টগ্রামের রাউজান উপজেলায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সী বৃদ্ধকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৬ অক্টোবর ২০২০, ০৩:২৬ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরে ‘চুরি’ করতে গিয়ে নিহত ১, আহত ৪
চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় চুরি করে দেয়াল টপকে পালাতে গিয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শামীমের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছে আরাও চার জন।
৬ অক্টোবর ২০২০, ০৩:০৮ অপরাহ্ন
‘ধর্ষকদের বিরুদ্ধে তো পুলিশকে এতো সক্রিয় দেখা যায় না’
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিচার দাবি এবং ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কুশপুত্তলিকা দাহ করে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়।
৬ অক্টোবর ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
প্রবাসী বাংলাদেশিদের ফিরে যেতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনাকালে দেশে আসা দক্ষিণ কোরিয়ায় কর্মরত ও অধ্যয়নরত বাংলাদেশিদের ফিরে যেতে দ্রুত ভিসা প্রদান কার্যক্রম শুরু করতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং ওয়ার সহযোগিতা কামনা করেছেন।
৬ অক্টোবর ২০২০, ০২:৪৮ অপরাহ্ন
সোনারগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সোনারগাঁও থানায় আজ মঙ্গলবার মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
৬ অক্টোবর ২০২০, ০২:১৯ অপরাহ্ন
সিলেটে করোনা পরীক্ষায় জটিলতা, ৩৯ জনের বিদেশযাত্রা অনিশ্চিত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিদেশযাত্রী ৩৯ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘অনিশ্চিত’ আসায় বিপাকে পরেছেন তারা।
৬ অক্টোবর ২০২০, ০২:০৬ অপরাহ্ন
ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছিল দেলোয়ার
নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীকে অস্ত্রের মুখে আগেও একাধিকবার ধর্ষণ করেছিল দেলোয়ার। ধর্ষণে বাধা দিলে নিজ বাহিনীর সদস্যদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের হুমিকও দিত দেলোয়ার।
৬ অক্টোবর ২০২০, ০১:৫৬ অপরাহ্ন
পেঁয়াজের আমদানি ও সরবরাহ বেড়েছে, কমবে দাম: বাণিজ্য মন্ত্রণালয়
সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজ দেশে পৌঁছাতে শুরু করেছে। দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে। উৎপাদনকারী কৃষকরা পেঁয়াজ বাজারে বিক্রি বাড়িয়েছেন। ফলে এই নিত্য প্রয়োজনীয় পণ্যটির আমদানি ও সরবরাহ বেড়েছে। আমদানিকৃত পেঁয়াজ পুরোপুরি বাজারে আসলে মূল্য আরও কমে আসবে।
৬ অক্টোবর ২০২০, ০১:৩৭ অপরাহ্ন
করোনার প্রথম যে ভ্যাকসিন বাজারজাত হবে, সেটাই সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে করোনাভাইরাসের প্রথম যে ভ্যাকসিন বাজারজাত হবে, বাংলাদেশ সেটাই সংগ্রহ করবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ ও আমাদের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
৬ অক্টোবর ২০২০, ০১:২৮ অপরাহ্ন
বছর শেষ বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়ানোর শঙ্কা গবেষকদের
করোনাভাইরাস মহামারিতে বিশ্বে নয় মাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য গবেষকরা বলছেন, পরবর্তী তিন মাসে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে।
৬ অক্টোবর ২০২০, ০১:২৮ অপরাহ্ন
বাউফলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা কারাগারে
পটুয়াখালীর বাউফলে যুবলীগের দুই নেতা হত্যা মামলার প্রধান আসামি কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৬ অক্টোবর ২০২০, ০১:১৩ অপরাহ্ন
রিফাত শরীফ হত্যা: হাইকোর্টে আপিল করেছেন মিন্নি
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় বরগুনা আদালতের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
৬ অক্টোবর ২০২০, ০১:০৬ অপরাহ্ন