লিবিয়ায় হামলা থেকে বেঁচে যাওয়া ৯ জনসহ দেশে ফিরলেন ১৬৪ প্রবাসী
লিবিয়ার মিজদাহ শহরে হামলা থেকে বেঁচে যাওয়া নয় অভিবাসীসহ ১৬৪ বাংলাদেশি স্বেচ্ছায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।
৩ অক্টোবর ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন
বন্যা ও করোনার মধ্যেও ধরলার কাশবনে দর্শনার্থীরা
কোভিড-১৯ মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে বিনোদন শূন্য হয়ে পড়েছেন মানুষ। বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকায় চাইলেও কোথাও যাওয়ার উপায় নেই। সেই সঙ্গে রয়ে গেছে বন্যার প্রভাব। তবে, এই শরৎকালে কাশবনগুলোই হয়ে উঠেছে মানুষের প্রাকৃতিক বিনোদন কেন্দ্র। নদী চরে প্রস্ফুটিত কাশফুলের স্পর্শ নিতে তাই ধরলামুখি বিনোদন প্রিয় মানুষ।
৩ অক্টোবর ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ১১৮২, পরীক্ষা ৯৫৫৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩২৫ জন।
৩ অক্টোবর ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন
সিলেটে আবারও ধর্ষণ, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
৩ অক্টোবর ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন
প্রাচীন পুরাকীর্তির নিদর্শন ‘নিদাড়িয়া মসজিদ’
উত্তরের সীমান্তবর্তী কৃষি নির্ভরশীল লালমনিরহাট জেলার অন্যতম প্রাচীন পুরাকীর্তি ‘নিদাড়িয়া মসজিদ’। প্রাচীন পুরাকীর্তির নিদর্শন মসজিদটি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামে অবস্থিত।
৩ অক্টোবর ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে ৩ আসামি আদালতে, ২ জনের ডিএনএ সংগ্রহ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। তারা হলেন- শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও মো. আইনুদ্দিন।
৩ অক্টোবর ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের তোড়জোড়!
মৌলভীবাজার জেলার একটি সংরক্ষিত বনের ঠিক মধ্যবর্তী ভূমি চা-বাগান সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চা উৎপাদনকারী কোম্পানিকে ইজারা দেওয়ার তোড়জোড় চলছে।
৩ অক্টোবর ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
বিস্ফোরক পরিদপ্তরের ১৮ সেবা অনলাইনে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিস্ফোরক পরিদপ্তর থেকে দেওয়া ১৮ ধরনের সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। আজ শনিবার অনলাইনে বিস্ফোরক পরিদপ্তরের অনলাইনে সেবা বাস্তবায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন হয়।
৩ অক্টোবর ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
রামপুরা থেকে আহত অবস্থায় পুলিশ সদস্য উদ্ধার
রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ির পাশের একটি ভবনের পাশ থেকে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ অক্টোবর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
উখিয়ার গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়ার গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ অক্টোবর ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
এলিফ্যান্ট রোডে যানবাহনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ক্রসিংয়ে যানবাহনের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩ অক্টোবর ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
কুমিল্লার চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে কোরপাইর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ অক্টোবর ২০২০, ০৬:১০ পূর্বাহ্ন
জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৩ অক্টোবর ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন
পদ্মায় নৌকাডুবি: নিখোঁজের নবম দিনে ভাই-বোনের মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে যাওয়ার নবম দিনে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ অক্টোবর ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি ৩ আসামির
সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি) ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল ইসলাম।
২ অক্টোবর ২০২০, ০৪:৫৫ অপরাহ্ন
কক্সবাজারে সংরক্ষিত বন থেকে বালু তোলার সময় ড্রেজার জব্দ
কক্সবাজারে সংরক্ষিত বন থেকে বালু তোলার সময় একটি ড্রেজার জব্দ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। আজ শুক্রবার ভোরে মাছুয়াখালি সংরক্ষিত বন থেকে ড্রেজার ও একশ ফুট পাইপ জব্দ করা হয়।
২ অক্টোবর ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
যমুনার পানি আবারও বিপৎসীমার ওপরে, দুর্ভোগ বেড়েছে বানভাসিদের
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ আরও বেড়েছে। গত দুই দিনে যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
২ অক্টোবর ২০২০, ০৪:০১ অপরাহ্ন
সেন্টমার্টিনে ইকোট্যুরিজম বাস্তবায়নে টুয়াকের ১২ দফা প্রস্তাব
ইকোট্যুরিজম বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সংকট নিরসনে ১২ দফা প্রস্তাবনা উত্থাপন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
২ অক্টোবর ২০২০, ০৩:৪২ অপরাহ্ন
জাজিরা এয়ারওয়েজের ঢাকা থেকে কুয়েত ফ্লাইট চালু
কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। গতকাল রাতে জাজিরা এয়ারওয়েজের উদ্বোধনী ফ্লাইট কুয়েত থেকে ঢাকায় পৌঁছে এবং আজ শুক্রবার ভোরে ঢাকা ছেড়ে যায়।
২ অক্টোবর ২০২০, ০৩:১৯ অপরাহ্ন
শিশু জান্নাতুল হত্যার সাড়ে ৬ মাস পরে মা ও সৎবাবা গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুরে শিশু জান্নাতুল ফেরদৌসকে হত্যার সাড়ে ছয়মাস পর মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ।
২ অক্টোবর ২০২০, ০২:৫৭ অপরাহ্ন