ধর্ষণের প্রতিবাদ: গ্রেপ্তার ৮ ছাত্রদল নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের আট নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮ অপরাহ্ন

৬০ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক পাচ্ছে আইসিডিডিআর,বি

আইসিডিডিআর,বি’র আন্তর্জাতিক বোর্ড অফ ট্রাস্টিজ ড. তাহমিদ আহমেদকে পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রতিষ্ঠানটির ৬০ বছরের গৌরবময় ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেলেন তিনি।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:২৯ অপরাহ্ন

জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংককে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি মামলায় প্রকৃত আসামির পরিবর্তে তিন বছর ধরে কারাভোগ করা নির্দোষ পাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:০৩ অপরাহ্ন

একাদশ সংসদে কোরাম সংকটে ক্ষতি ২২ কোটি টাকা: টিআইবি

একাদশ সংসদের প্রথম পাঁচ অধিবেশনে কোরাম সংকট ছিল ১৯ ঘণ্টা ২৬ মিনিট। যার আর্থিক মূল্য ২২ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ন

লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ বাংলাদেশি

লিবিয়া থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ১৬৪ জন বাংলাদেশি। আজ বুধবার বেলা দেড়টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী উড়োজাহাজটি অবতরণ করেছে বলে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬ অপরাহ্ন

ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে: মেয়র তাপস

ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২১ নাগরিকের বিবৃতি

সংঘবদ্ধ ধর্ষণ, নারী হত্যা ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব অপরাধে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন ২১ নাগরিক।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ন

টেকনাফ থানা পরিদর্শনে চট্টগ্রামের ডিআইজি

পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালনে উৎসাহ দিতে টেকনাফ মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন

রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৩৬ জন

রূপালী ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষ হলো। আজ বুধবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৩৬ জন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন

‘বাঙালির সব অর্জন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে’

বাঙালির সব অর্জন বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

ব্যাংকগুলোর কিছু ক্ষতি হলেও সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি দেখবে: অর্থমন্ত্রী

মহামারির কারণে ব্যাংকের ঋণগ্রহীতাদের খেলাপি না করার বিশেষ সুবিধা আরেক দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার ব্যাপারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে ব্যাংকগুলোর কিছু ক্ষতি হলেও সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি করে দেখবে।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন

সংঘবদ্ধ ধর্ষণে দলিত তরুণীর মৃত্যু: ফুঁসছে ভারত, দ্রুত বিচারের নির্দেশ মোদির

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হয়ে দলিত তরুণীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

এমসি কলেজে ধর্ষণ: ৫ দিনের রিমান্ডে আসামি তারেক

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি তারেকুল ইসলাম তারেককে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

এসএমই ফাউন্ডেশনের জন্য সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে: শিল্পমন্ত্রী

এসএমই ফাউন্ডেশনের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এতে দেশের প্রকৃত শিল্প উদ্যোক্তার সংখ্যা নির্ধারণ এবং প্রণোদনার অর্থ ছাড় সহজ হবে।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এনিয়ে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ২৫১ জন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে, এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোম-মঙ্গলবার

করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:১০ পূর্বাহ্ন

১ অক্টোবর থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নিতে বাধা নেই: হাইকোর্ট

আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন

মনের ফুলদানিতে ঝরে পড়া প্রাণের গল্প

শেখ ইসতিয়াক একধারে একজন গায়ক, সুরকার এবং গীটার বাদক ছিলেন। তার মায়াময় কণ্ঠের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে রাখে আজও। ১৯৮৬ সালে মকসুদ জামিল মিন্টুর সুরে তার প্রথম অ্যালবাম ‘নন্দিতা’ প্রকাশিত হয়। এই অ্যালবামের কয়েকটি গান শ্রোতারা দারুণ পছন্দ করে। গানগুলো হলো- একদিন ঘুম ভেঙে দেখি, আমার মনের ফুলদানিতে ও ‘নীলাঞ্জনা’।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

ন্যায় বিচার বঞ্চিত হয়েছি: মিন্নির বাবা, রায় কার্যকর চান রিফাতের বাবা

আদালতকে প্রভাবিত করার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজা‌ম্মেল হক কি‌শোর। আজ বুধবার দুপুরে রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পরে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন