ওসি প্রদীপের ৭ ‘ইন্ধনদাতা’র বিরুদ্ধে মামলা

কক্সবাজার জেলার টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের অপরাধ কর্মের ‘ইন্ধনদাতা’ হিসেবে চিহ্নিত করে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৫১ অপরাহ্ন

দেশে ধর্ষণ ও যৌন নিপীড়ন বেড়ে যাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্বেগ

তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে নিপীড়নের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক তরুণীকে নিপীড়নের পর তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন

হাতিয়ায় ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, জীবিত উদ্ধার ৯

বৈরি আবহাওয়ার মধ্যে মাছ ধরতে গিয়ে ভাসানচরের কাছে প্রবল স্রোত ও ঢেউয়ের মুখে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় মাছ ধরার ট্রলার ডুবে দুই কিশোর জেলে মারা গেছেন। এ ঘটনায় নয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬ অপরাহ্ন

কূটনীতিকদের রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্য জোরদারে কূটনীতিকদের রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ অপরাহ্ন

‘একসটারা চুলা হামরা চোকির উপর রাখিয়াও রান্না করির পাই’

লালমনিরহাট সদর উপজেলার তিস্তাপাড়ের বন্যাকবলিত কালমাটি গ্রামের গৃহবধূ মোসলেমা বেগম (৩০) ঘরে ও উঠানে হাঁটু সমান পানি। এর মধ্যেই রান্না ঘরের একটু উঁচু জায়গায় এক্সট্রা চুলা রেখে রান্না করছিলেন তিনি। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘হামারগুলার সবার বাড়িত একসটারা চুলা আছে। বান আইসবার আগোত হামরা এই চুলা ঠিকঠাক করি থই। একসটারা চুলা হামরা চোকির উপর রাখিয়াও রান্না করির পাই। বান আসলে এটা হামরা একটা সম্পদ হয়া যায়।’
২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে আজ শুক্রবার পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

বিদ্যালয়ের জমি দখলে আবারও হামলার চেষ্টা

সিলেটের ক্যাথলিক ডায়োসিসের বিদ্যালয়ের জমি দখলের জন্য গতকাল রাতে আবারও চাপাতি দিয়ে পাহারাদারদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। কিন্তু, পুলিশের টহল থাকায় হামলাকারীরা চাপাতি ফেলে পালিয়ে যায়। বিদ্যালয়ের জমি দখলের চেষ্টায় এবার দিয়ে চতুর্থবারের মতো এমন ঘটনা ঘটলো।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

রাতে সৌদির ফ্লাইট, নাটকীয় প্রতীক্ষা করোনা সনদের

আজ রাত সাড়ে ১২টায় সৌদি আরবে ফ্লাইট মোহাম্মদ আরিফ ও তার বাবা মোহাম্মদ শহিদুল্লাহর। কিন্তু এখনো তারা করোনার সনদ পাননি। অথচ ফ্লাইট ছাড়ার তিন থেকে চার ঘণ্টা আগে তাদের বিমানবন্দরে যেতে হবে। তারা ফকিরাপুলের একটি হোটেলে প্রতিটি মিনিট প্রতীক্ষার প্রহর গুনছেন। কারণ কোভিড-১৯ পরীক্ষার সনদ না পেলে তো তারা সৌদি আরবে যেতে পারবেন না।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন

পাবনা-৪ আসনের উপনির্বাচন শনিবার

পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। উপনির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী অংশ নিচ্ছেন।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

করোনায় ভারতের জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী বালাসুব্রহ্মণ্যমের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। গত দেড় মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি থাকার পর আজ শুক্রবার মারা গেলেন ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৩৮৩, পরীক্ষা ১২৪৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯৩ জন। একই সময়ে ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩৮৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে দাঁড়াল।
২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

এই ‘জিরো টলারেন্স’ বক্তব্যে দুর্নীতি কমবে?

উচ্চপদস্থ কারো পৃষ্ঠপোষকতা ছাড়া একজন নিম্নপদস্থ কখনোই দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি হচ্ছে, নিম্নপদস্থ একজনকে হয়তো ধরা হচ্ছে, তাকে নিয়ে আমরা তর্ক-বিতর্ক বা আলোচনা করছি। কিন্তু, উচ্চপদস্থরাই থেকে যাচ্ছেন জবাবদিহিতার বাইরে। মামলা হলেও সেখানে উচ্চপদস্থদের বাদ দিয়ে নিম্নপদস্থের অভিযুক্ত করা হচ্ছে। ফলে, এক বা একাধিক দুর্নীতিগ্রস্ত নিম্নপদস্থ কর্মকর্তা চলে গেলেও তৈরি হচ্ছে আরও অনেকজন। যাদের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, তারা জবাবদিহি বা বিচারের আওতায় না আসায় এই ধারাবাহিকতাটা চলমান।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ এবং ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আজ শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় পয়েন্টে জাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল এখনো সীমিত, গাড়ির চাপ

ষষ্ঠ দিনেও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। আজ শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেশি লক্ষ্য করা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া এই নৌরুট এড়িয়ে চলার কথা বারবার বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কিন্তু, তারপরও অনেক গাড়ি পদ্মাপাড়ের জন্য ঘাটে আসছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

বাংলাদেশে অভিনব প্রক্রিয়ায় গরু পাচারচক্রে সক্রিয় বিএসএফ

বাংলাদেশের সীমান্ত দিয়ে গরু পাচারের পেছনে কাজ করতেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ও দেশটির শুল্ক বিভাগের কয়েকজন অসাধু কর্মকর্তা। ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) ইতোমধ্যে বিএসএফ কমান্ডার সতীশ কুমার ছাড়াও পাচারচক্রের সঙ্গে আরও সাত বিএসএফ সদস্য ও শুল্ক বিভাগের পাঁচ জন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারে যোগ দিচ্ছেন ১ হাজার ৩৪০ পুলিশ সদস্য

কক্সবাজার জেলা পুলিশকে পুরোপুরি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার পুলিশ পরিদর্শক ও কনস্টেবল পদ মর্যাদার এক হাজার ৩৪০ জন পুলিশ সদস্য কক্সবাজার জেলা পুলিশে যোগ দেবেন।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন

বগুড়া-গাইবান্ধায় নদীর পানি বাড়ছে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরা পাড়া পয়েন্টে আজ শুক্রবার সকাল থেকে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যমুনার চর এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন

৪ শর্তে ওমানে ফিরতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

করোনা পরিস্থিতির কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাঙালিরা চার শর্তে ওমানে ফিরতে পারবেন। এগুলো হলো ওমানের বৈধ রেসিডেন্স আইডি এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে। ওমানে যাওয়ার পরে কোভিড-১৯ (পিসিআর টেস্ট) পরীক্ষা করাতে হবে এবং বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

লালমনিরহাট-কুড়িগ্রামে ৩০ হাজার পরিবার পানিবন্দি

তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ধরলা নদীর পানি। ফলে লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা ও ধরলাপাড়ে ১০০টি চর, দ্বীপচর ও নদী তীরবর্তী গ্রামের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানেবতর জীবন যাপন করছে। কিছু পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে সরকারি রাস্তা ও বাঁধের ওপর। অনেকে বন্যার পানির সঙ্গে লড়াই করে বাড়িতে খাটের ওপরে রয়েছেন। অনেক বানভাসী পরিবারের গবাদি পশু-পাখি ও বাড়ির আসবাব ভেসে গেছে বন্যার পানিতে। খাদ্য, বিশুদ্ধ পানি ও যাতায়াত কষ্টে রয়েছেন বন্যাদুর্গত নদীপাড়ের এসব মানুষেরা।
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন