পটুয়াখালীতে মাদরাসার ২ শিক্ষকসহ সভাপতির বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাজির হাওলা আকবরিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

‘শুদ্ধি অভিযানে’ সিএমপির কমিশনার, সরানো হচ্ছে বিতর্কিতদের

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যেসব বিতর্কিত কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই থানায়, ফাঁড়ি বা দপ্তরে কর্মরত আছেন তাদের তালিকা করছেন সিএমপি নতুন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। ইতিমধ্যে বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে সৎ ও দক্ষ অফিসার পদায়ন শুরু হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশিকে দেশে আনার চার্টার্ড ফ্লাইট স্থগিত

লিবিয়া থেকে ১৭০ প্রবাসী বাংলাদেশিকে দেশে আনার চার্টার্ড ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে ইস্পাত কারখানার ৭ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুন্ডের ছোট কুমিরা এলাকায় একটি ইস্পাত কারখানায় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৫ অপরাহ্ন

ধর্ষণ মামলায় নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ মামলায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
২২ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ অপরাহ্ন

সীমান্তে ৭৩টি নতুন আধুনিক কম্পোজিট বিওপি নির্মাণ করবে বিজিবি

অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিতকরণে সীমান্তে ৭৩টি নতুন আধুনিক কম্পোজিট বর্ডার আউট পোস্ট (বিওপি) নির্মাণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৩ অপরাহ্ন

করোনাভাইরাস: ‘বিপদজনক মোড়ে পৌঁছেছে যুক্তরাজ্য’

যুক্তরাজ্যে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। এ অবস্থায় যুক্তরাজ্য এক বিপদজনক মোড়ে এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
২২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

মানবিক শহর গড়তে প্রয়োজন হাঁটা ও সাইকেলবান্ধব পরিবেশ

ঢাকা শহরে গণপরিবহন, হাঁটা ও রিকশার মাধ্যমে ৯৩ শতাংশ চলাচল হলেও পরিকল্পনায় এই মাধ্যমগুলোর প্রাধান্য নিশ্চিত করা হয়নি। যাতায়াতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গণপরিবহন, সাইকেল ও হাঁটার পরিবেশ উন্নয়নের যে যোগান, তা নিশ্চিত না হওয়ায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ০১:০৩ অপরাহ্ন

গাজনার বিলে মাছ ধরার ঘের, চাষাবাদ ব্যাহত

পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে অর্ধশতাধিক মাছ ধরার বাঁশের ঘেরে বিলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে জেলার সর্ববৃহৎ এ বিলে ফসল আবাদ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। অভিযোগের পর অভিযান চালিয়ে ১০টি ঘের ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।
২২ সেপ্টেম্বর ২০২০, ০১:০২ অপরাহ্ন

পরিবেশ দূষণ: সাভারে ৪ কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে সাভারে চার কারখানা মালিককে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া অপর এক কারখানা মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এসময় কারখানা পাঁচটি বন্ধ ঘোষণাসহ বেশ কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়।
২২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৮ অপরাহ্ন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সকলের কাছে ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত’ একটি রোডম্যাপ তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

পারিবারিক ও ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্যে ব্যাংকিং খাত খাদের কিনারায়: টিআইবি

দেশে ২০০৯ সালের শুরু থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে বছরে গড়ে নয় হাজার ৩৮০ কোটি টাকা ঋণখেলাপি হয়েছে। অর্থাৎ এই সময়কালে খেলাপি ঋণ বৃদ্ধির পরিমাণ প্রায় ৪১৭ শতাংশ। ঋণখেলাপিদের অনুকূলে বার বার আইন সংশোধন ও নীতি প্রণয়ন ব্যাংকিং খাতকে ঋণখেলাপি বান্ধব করেছে এবং খেলাপি ঋণকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে, যা নিয়মিত ঋণ গ্রহীতাকেও খেলাপি হতে উৎসাহিত করছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

৬ মাস পর খুলল বালিয়াটি প্রাসাদ

করোনা মহামারির কারণে ছয় মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঊনিশ শতকের অপূর্ব নিদর্শন-মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদ।
২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া মেজর ও সহযোগী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছয় জনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ভুয়া এক মেজর ও তার সহযোগীকে মানিকগঞ্জের শিবালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

ডাকসুর সাবেক ভিপি নুরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং পুলিশের হামলার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংগঠনটির মানববন্ধনে হামলা হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন

স্ত্রীর দৈবিক স্বপ্ন পূরণে জমি বেঁচে হাতি কিনলেন কৃষক

তুলসী রানী স্বপ্নে দেখেছেন বাড়িতে হাতি পালন করতে হবে। সহধর্মিণীর এমন দৈবিক স্বপ্ন বাস্তবায়ন করতে দিশেহারা হয়ে পড়েন কৃষক দুলাল চন্দ্র রায়। অবশেষে নিজের তিন বিঘা আবাদি জমি বিক্রি করে ১৬ লাখ ৫০ হাজার টাকায় কিনেছেন একটি হাতি।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

একনেকে ১২৬৬ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ২৬৬ কোটি ১৩ লাখ টাকা খরচে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন

দেশে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ১৫৫৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার সাত জন।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন

ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভোগান্তি চরমে

ফেরি সংকট হওয়ায় পাটুরিয়া ঘাটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাকচালকদের। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯টি ফেরির মধ্যে সাতটি মেরামতে রয়েছে। যে কারণে যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে। অগ্রাধিকারভিত্তিতে যাত্রী ও জরুরি পণ্যবাহী গাড়ি পার করায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন

আজও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সীমিত

তৃতীয় দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে ছোট ফেরিগুলো চলাচল করছে। ১৪টি ফেরির মধ্যে পাঁচটি কে-টাইপ ও মিডিয়াম ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে চারটি ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি ফেরি চালু হয়। এরপর থেকেই ফেরিগুলো পারাপার শুরু করেছে। সকাল সাড়ে ১১টার দিকে শিমুলিয়াঘাটে ৯০টির মতো যানবাহন পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন