আসছে ইয়াবা, ফিরেছে চিহ্নিত চোরাকারবারিরা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাকারবারি সিরাজুল মোস্তফা চৌধুরী লালুর নাম ৭৬৪ নম্বরে।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন
বংশালে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই
রাজধানীর বংশালে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী শুক্কুর আলীকে (৪৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন
এর বেশি বলা বারণ, বললেন জয়া আহসান
মাত্র ১৫ দিনে শেষ হলো জয়া আহসানের নতুন একটি সিনেমার কাজ। মার্চ থেকেই দেশে করোনা মহামারির প্রভাব শুরু হয়। বন্ধ হয়ে আসে স্বাভাবিক জীবনযাত্রা। কিছুদিন ধরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সময়েই জয়া আহসান নেমে পড়েছিলেন শুটিংয়ে।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন
গোমতী নদীর বালু উত্তোলন: আ. লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
গোমতী নদীর বালুমহাল দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন
বার কাউন্সিলের ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত
বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবীদের ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪১ অপরাহ্ন
বিষয়টি রহস্যজনক!
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ষষ্ঠবারের মতো নিয়োগ পেতে যাচ্ছেন প্রকৌশলী তাকসিম এ খান। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই তাকে আবার তিন বছরের জন্য নিয়োগ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন
বিদেশি উপহার নেওয়ার আগে পরামর্শের সুপারিশ সংসদীয় কমিটির
আন্তর্জাতিক রীতি-নীতি অনুযায়ী কোনো মন্ত্রণালয়ের বিদেশি প্রতিষ্ঠান বা দেশ থেকে উপহার, সম্মাননা ও সাহায্য গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শের সুপারিশ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৭ অপরাহ্ন
শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার গ্রেপ্তার
স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করার পর র্যাব বলছে তৃতীয় শ্রেণির এই কর্মচারীর বিপুল সম্পদের খোঁজ পেয়েছেন তারা।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২ অপরাহ্ন
বাহরাইনে বাংলাদেশ সোসাইটির ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ডে’ পালন
নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাহরাইনে ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ডে’ পালন করলো প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন
জামিন আবেদনে জাল নথি: ২ পুলিশ সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তের জামিন পেতে জাল নথি জমা দেওয়ায় দুই পুলিশ কনস্টেবলসহ তিন জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৭ অপরাহ্ন
৫ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন-বিপণনে বাধা নেই: সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রাণ ডেইলি লিমিটেডসহ (প্রাণ মিল্ক) পাঁচ কোম্পানির পাস্তুরিত দুধ উত্পাদন, বিতরণ ও বিক্রির নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার বিচারকের আদেশ বহাল রেখেছেন। ফলে এই পাঁচ কোম্পানির দুধ উৎপাদন ও বিপণনে আর কোনো বাধা থাকলো নেই।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৩:০২ অপরাহ্ন
গ্রামের শেষ পাকা স্থাপনাটিও নদী গর্ভে বিলীন
সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি উত্তরপাড়া গ্রামের অর্ধেকটাই গত দুই মাসের বন্যায় নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। অবশিষ্ট ছিল একটি মাত্র পাকা মসজিদ, সেটিও আর রইল না, সর্বগ্রাসী যমুনা গ্রামের শেষ পাকা স্থাপনাটিকেও শনিবার গ্রাস করেছে।
২০ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: আদালতে রবিউলের জবানবন্দি
ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রবিউল ইসলাম। দ্বিতীয় দফা তিন দিনের রিমান্ড শেষে এই জবানবন্দি দেন তিনি।
২০ সেপ্টেম্বর ২০২০, ০১:১৩ অপরাহ্ন
ওসি প্রদীপের স্ত্রী চুমকির সম্পত্তি ক্রোকের নির্দেশ
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় উল্লেখ থাকা সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
২০ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে টিসিবি: বাণিজ্যমন্ত্রী
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক থেকে যারা সাশ্রয়ী দামে পেঁয়াজ কিনতে পারছেন না তাদের বাসায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।
২০ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯ অপরাহ্ন
পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার
প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন
চিকিত্সকদের অভিজ্ঞতা ও ওষুধের উন্নতিতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু কমছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তবে চিকিত্সা পদ্ধতির অগ্রগতি ও অভিজ্ঞতার ফলে করোনায় গুরুতর আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা আগের তুলনায় বেড়েছে।
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
নাগরপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর উদ্বোধন
মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে টাঙ্গাইলের নাগরপুরে যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। নাগরপুর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর’ আজ উদ্বোধন করা হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: গ্রেপ্তার বিদ্যুৎ মিস্ত্রি ২ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালদ।
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
সোনামসজিদ বন্দর দিয়ে আজ পেঁয়াজ আসেনি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ রোববার ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন