নিজের হাঁটার ছবি পোস্ট করেছেন নাভালনি
রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে আজ শনিবার তার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে সিঁড়ি দিয়ে হাঁটতে দেখা গিয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৪ অপরাহ্ন
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার
চীনা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে 'সংবেদনশীল তথ্য' সরবরাহের অভিযোগে নয়াদিল্লির এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নয়াদিল্লি পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১০ অপরাহ্ন
কক্সবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
তাকসিমই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান। আজ শনিবার তাকে এই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে ওয়াসার বোর্ড সদস্যরা একমত হয়েছেন।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ অপরাহ্ন
প্লাজমা দিতে পুলিশের ২১ সদস্যের দল বরিশাল থেকে ঢাকায়
করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়তায় প্লাজমা দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২১ সদস্য ঢাকায় গেছেন।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
পাটুরিয়ায় ট্রাক পারাপারে ১৫০০ টাকা পর্যন্ত বেশি আদায়ের অভিযোগ
নাব্যতা সংকটে শিমুলিয়া-কঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই পথের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আসায় চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে। এই সংকটকে পুঁজি করে ট্রাক চালকদের কাছে প্রতি টিকিটে ১৫০০ টাকা পর্যন্ত বেশি আদায়ের অভিযোগ উঠছে বিআইডব্লিউটিসির এক শ্রেণির অসাধু কর্মকর্তার বিরুদ্ধে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:০২ অপরাহ্ন
৯ বছরে ৯ বিয়ে!
সোলায়মানের বয়স ২৯ বছর, কাজ করেন একটি পোশাক কারখানায়। কিন্তু, এই ২৯ বছর বয়সেই ৯টি বিয়ে করেছেন তিনি।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
হিলিতে বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী-খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি দিনাজপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর, সৈয়দপুর, সান্তাহার, রাজশাহী, খুলনা, পঞ্চগড় ও ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
হেফাজতের আমির আহমদ শফীর দাফন সম্পন্ন
হাটহাজারী মাদ্রাসার মাঠে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে মাদ্রাসার ক্যাম্পাসের পুরনো মসজিদের সামনে দাফন করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৮ অপরাহ্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখামুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ন
মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন রিমান্ডে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে দুই দিন করে ডিমান্ডে দিয়েছেন আদালত।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩ অপরাহ্ন
ঘোড়াঘাটের সেই ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি
দিনাজপুরে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া ঘোড়াঘাটের সেই ইউএনও ওয়াহিদা খানমকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৯ অপরাহ্ন
ঢাকা থেকে ২৩ সেপ্টেম্বর ফ্লাইট চালু করছে সৌদি এয়ারলাইনস
ঢাকা থেকে আগামী ২৩ সেপ্টেম্বর পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস। আজ শনিবার সংস্থাটির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর কাছ থেকে সংস্থাটি প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১৬ অপরাহ্ন
ভাগ্য বদলের জমি!
২০১৮ সালের আগস্টে সাবিহা বেগমের (ছদ্মনাম) বাড়ি কিনে নিতে চায় স্থানীয় প্রভাবশালী একটি মহল।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ অপরাহ্ন
নারায়ণগঞ্জ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফরিদ (৫৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩৩ জনে। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি
গত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত ও উজানের পানি না আসায় বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদ-নদীর পানি। তবে, বন্যাদুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি এখনো।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে চলছে ফেরি
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ৫টি ফেরি চলাচল করছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৪টি ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি ফেরি চালু হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
দেশের ৩ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
পাঁচ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
ওয়াসার বর্তমান এমডিকে পুনর্নিয়োগের উদ্যোগ অনৈতিক ও বিধিবহির্ভূত: টিআইবি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য পুনরায় নিয়োগ দিতে বিশেষ বোর্ড সভা আহ্বান করায় নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
আজ মৃত্যু ৩২, শনাক্ত ১৫৬৭, পরীক্ষা ১৩১৭০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৯১৩ জন।
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন