রাষ্ট্র পরিচালনায় পরবর্তী প্রজন্মের জন্য দিক-নিদের্শনা তৈরিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্র পরিচালনায় পরবর্তী প্রজন্মের জন্য দিক-নিদের্শনা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গণভবনে দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:২৭ অপরাহ্ন
পেঁয়াজ আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করবে সরকার
সরকার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
'দৈনিক সময়ের নারায়ণগঞ্জ' এর ডিক্লারেশন বাতিল
শর্ত লঙ্ঘন করে নারায়ণগঞ্জ থেকে পত্রিকা ছাপা না হওয়ায় ‘দৈনিক সময়ের নারায়ণগঞ্জ’ এর ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
‘মেয়রের আদেশ’: টিএসসি ও ধানমন্ডি থেকে কুকুর ফেলে আসা হলো মাতুয়াইলে
বেওয়ারিশ কুকুর স্থানান্তরের বিরুদ্ধে বারবার প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও শহর থেকে কুকুর সরিয়ে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ধানমন্ডি এলাকা থেকে কিছু কুকুর সরিয়ে মাতুয়াইলে ফেলে রেখে আসা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে বদলি
কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
ধর্ষণে অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁসি বা নপুংসক করা উচিত: ইমরান খান
ধর্ষক ও শিশু নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারায় তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
পেঁয়াজের দাম বাড়ার পেছনে গভীর রাজনীতি আছে কি না জানি না: বাণিজ্যমন্ত্রী
দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
নরসিংদীতে ট্রিপল মার্ডার: মারা গেলেন আহত কুলসুম
নরসিংদীর শিবপুর উপজেলায় স্ত্রী ও বাড়িওয়ালা দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত বাড়ির মালিকের মেয়ে কুলসুম বেগম (২৩) মারা গেছেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন
পিএসসির নতুন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সোহরাব হোসাইন। তিনি সরকারের সাবেক সিনিয়র সচিব।
১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৬১৫, পরীক্ষা ১৩৩৬০
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা হলো ৪ হাজার ৮২৩ জন। নতুন করে আরও ১ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করেছেন আদালত। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হবে। আজ বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই আদেশ দেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
ডাটা এন্ট্রি অপারেটরদের পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ দেওয়ায় এনআইডি জালিয়াতি বাড়ছে
মাঠ পর্যায়ের অনেক নির্বাচন কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য ডেটা এন্ট্রি অপারেটরকে সফটওয়্যার ব্যবহারের সুযোগ দিয়ে থাকেন। ফলে, অপরাধীরা এনআইডি কার্ড জাল করার সুযোগ নিয়ে থাকে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
নৌপরিবহন প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
দেশেই বাজাজের থ্রি-হুইলার তৈরি করবে রানার
বাংলাদেশেই ভারতীয় ব্র্যান্ড বাজাজ অটো লিমিটেডের থ্রি-হুইলার তৈরি ও বিক্রি করবে পুঁজিবাজারে সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ৫০ লাখ ছাড়াল। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ২৯০ জন মারা গেছেন।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন
সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে থেকে নায়ক ফারুকের চিকিৎসা শুরু
ঢাকাই সিনেমার সোনালী সময়ের নায়ক ফারুক গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে তার চিকিৎসা।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন
নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণার পর একদিনের মধ্যে নাটকীয়ভাবে বেড়ে গেছে পেঁয়াজের দাম। ভারতের ওই ঘোষণা আসার পর রাজধানীর অনেক ক্রেতা রাতেই পেঁয়াজ কিনতে ও মজুদের জন্য বাজারে ছুটেছেন। বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ রপ্তানির প্রথম চালান পশ্চিমবঙ্গে পাঠানোর দিনেই ভারতের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৯
আগস্ট মাসে দেশের সড়ক-মহাসড়কে ৩৮৮টি দুর্ঘটনায় ৪৫৯ জন নিহত ও ৬১৮ জন আহত হয়েছেন। এই সময় রেলপথে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য জানিয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন
৫ মাস পর লালমনিরহাটে ট্রেন চলাচল শুরু
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পুনরায় লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:১১ পূর্বাহ্ন