১৫ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করবে কমিউনিস্ট পার্টি

দেশের পাটশিল্প রক্ষায় ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগ, বন্ধ সব পাটকল চালু ও পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং সব বকেয়া প্রদানের তিন দফা দাবিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন

দুদকের মামলায় বদির বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন- দুদকের করা মামলায় কক্সবাজার জেলা- ৪ আসনের (উখিয়া- টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিচার শুরু হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

গাছের খুঁটি দিয়ে সেতু রক্ষা, ঝুঁকি নিয়ে পারাপার

আট বছর আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। লোহার পিলারের উপর কংক্রিট ঢালাইয়ে নির্মিত সেতুটির পিলারগুলো ধসে গেছে। মাঝের কিছু অংশ ভেঙে খালে পড়ে গেছে। যে কোনো সময় এটি ধসে পড়ার আশঙ্কা আছে। স্থানীয়রা কাঠের পাটাতন ও গাছের খুঁটি দিয়ে কোনো রকমে চলাচলের উপযোগী করে রেখেছে। তবুও, ঝুঁকিপূর্ণ এই সেতুটিই এলাকাবাসীর পারাপারের অবলম্বন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

নরসিংদীতে স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

নরসিংদীর শিবপুর উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রী ও বাড়ির মালিকসহ তিন জনকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩১, শনাক্ত ১৪৭৬, পরীক্ষা ১২৯৯৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৭৩৩ জন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন

মিরপুরে এনআইডি জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকা থেকে এনআইডি জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অর্থের বিনিময়ে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে ব্যাংক থেকে ঋণ নিতে খেলাপি গ্রাহকদের সহায়তা করতেন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

ধানের দাম না বাড়লেও বাড়ছে চালের দাম

কুড়িগ্রামে ও লালমনিরহাটের হাটবাজারে ধানের দাম এক মাস আগে যা ছিল, এখনো তাই রয়েছে। তবে, দফায় দফায় বাড়ছে চালের দাম। বাজার থেকে চাল কিনতে গিয়ে খেঠে খাওয়া শ্রমিক-দিনমজুর ও সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না তারা।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধে ফাদার টিম

সাধারণ বাঙালিদের পাশাপাশি পঞ্চাশ কিংবা ষাটের দশক থেকে বাংলাদেশে বসবাস করছেন এমন অনেক বিদেশি মিশনারিও তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। আমরা তাদের বীরত্বপূর্ণ অবদানের কথা শুনেছি এবং তাদেরকে সম্মান জানিয়েছি।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

নতুন পথে, নতুন রঙে ইয়াবা

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের চলমান অভিযানের কারণে, বিশেষ করে টেকনাফ এড়িয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা আনতে নতুন পথ ব্যবহার করা হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আয়নাল (৩৫) নামে এক ব্যক্তি তার চাচাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন

আসছে না বিএসএফ প্রতিনিধি দল, বৈঠক স্থগিত

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বিএসএফ মহাপরিচালক পর্যায়ের অনুষ্ঠেয় বৈঠক স্থগিত করা হয়েছে। আজ রোববার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নায়ক ফারুক

একসময়ের সাড়া জাগানো চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন

ঢাকায় নেওয়া হয়েছে ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলীকে

উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকে (৬৫) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন

ভারত-চীন আপাত শান্তি যেভাবে

হিমালয় সীমান্তে উত্তেজনা কমাতে পাঁচটি বিষয়ে একমত হয়েছে ভারত ও চীন। বিবিসি এক প্রতিবেদনে জানায়, সীমান্ত নিয়ে কয়েক মাসের উত্তেজনার পর দুই দেশের এক যৌথ বিবৃতিতে সীমান্তে সম্মুখসারির সেনা ব্যবস্থাপনার ক্ষেত্রে চুক্তি ও প্রোটোকল মেনে চলা, স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করা এবং উত্তেজনা তৈরি করে তুলতে পারে এমন সব কার্যকলাপ থেকে বিরত থাকার ঘোষণা কিছুটা বিস্ময়করই বলা চলে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১ অপরাহ্ন

ইউএনও ওয়াহিদা হয়তো হামলার ঘটনা মনে করতে পারছেন: ডা. বদরুল হক

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম তার উপর ঘটে যাওয়া হামলার ঘটনা হয়তো মনে করতে পারছেন বলে ধারণা করছেন ডাক্তাররা।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫ অপরাহ্ন

কঙ্গোয় খনি ধসে অন্তত ৫০ জন নিহতের শঙ্কা

আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে একটি সোনার খনি ধসে অন্তত ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণ কিভু প্রদেশের কামিতুগা শহরের একটি খনিতে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ অপরাহ্ন

সাতছড়ি উদ্যানে ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি বড় অজগর ও ৩০টি অজগরের বাচ্চাসহ ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রাণী-বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্যোগে এই আয়োজন করা হয়।
১২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৪ অপরাহ্ন

২০২২ সালের জুনে চালু হতে পারে ‌দোহাজারী-কক্সবাজার রেলপথ

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইনের কাজের ৪২ শতাংশ অগ্রগতি হয়েছে এবং ২০২২ সালের জুনে এটি চালুর সম্ভাবনা আছে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮ অপরাহ্ন

অভ্যন্তরীণ ফ্লাইটে বসার ক্ষেত্রে কাল থেকে থাকছে না বিধিনিষেধ: বেবিচক

আগামীকাল থেকে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে উড়োজাহাজে যাত্রী বসার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। আজ শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০২:১০ অপরাহ্ন

ইউএনও অফিসের বরখাস্তকৃত কর্মচারী হামলা করেছে: পুলিশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় রবিউল ও নাদিম নামে আরও দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার রবিউল ইউএনও অফিসের বরখাস্তকৃত কর্মচারী এবং তিনি ইউএনও’র ওপর হামলা চালিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২ অপরাহ্ন