কুড়িগ্রামে গো-খাদ্যের সংকট নিরসনে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ

গো-খাদ্যের সংকট নিরসনে কুড়িগ্রামে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ শুরু হয়েছে। জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলায় ২০ জন নারী কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিগত দুই সপ্তাহ ধরে তারা এই পদ্ধতিতে ঘাস চাষ করছেন। মাটি ছাড়া মাচায় ঘাস চাষের এ পদ্ধতি দেখতে গ্রামের কৃষকরাও ভিড় করছেন। এ ঘাস চাষে লাভবান হওয়া গেলে গ্রামের কৃষকরাও এ পদ্ধতিতে ঘাস চাষ করবেন বলে জানিয়েছেন। বিশেষ করে ভূমিহীন কৃষকরা এ পদ্ধতিতে ঘাস চাষ করতে বেশি আগ্রহী হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মিঠা পানির মাছ রপ্তানি বেড়েছে দ্বিগুণ

বেনাপোল বন্দর দিয়ে ভারতে বাংলাদেশি মিঠা পানির সাদা মাছ রপ্তানি দ্বিগুণ বেড়েছে। ফলে দ্বিগুণ পরিমাণ বেড়েছে বৈদেশিক মুদ্রা আয়। তবে দাম কম থাকায় ভারতীয় রুই মাছ আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন

টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানার আগুনে দগ্ধ হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে দুলাল (৪৫) নামে একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন

ভোলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৪ তরুণ গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মনপুরার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রাস্তার গাছ কাটার অপরাধে আটক ৬

অবৈধভাবে রাস্তার গাছ কাটার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকা থেকে ছয় জনকে আটক করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন

ফেনীতে মহাসড়কের পাশে পাইপলাইনে লিকেজ, বের হচ্ছে গ্যাস

ফেনীর সদর উপজেলার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থেকে গ্যাস বের হচ্ছে। দিয়াশলাইয়ের কাঠি জ্বালালেই আগুন ধরে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের বার বার অবহিত করেও এর সমাধান পাওয়া যায়নি।
১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১০ পূর্বাহ্ন

নারী পাচারের অভিযোগে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার

নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মানবপাচারের অভিযোগে সোহাগকে গ্রেপ্তার করেছেন সিআইডির (ঢাকা মেট্রো, উত্তর বিভাগ) কর্মকর্তারা।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:২২ অপরাহ্ন

উন্নয়ন নাকি ধ্বংসায়ন?

কয়েকটি পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করেছে বান্দরবান জেলা পরিষদ। কিন্তু নির্বিচারে পাহাড় কাটার কারণে মারাত্মক পাহাড় ধসের ফলে সেই উন্নয়ন এখন ধ্বংসায়নে পরিণত হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন

এ বছর আগস্ট পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৩ বাংলাদেশি নিহত হয়েছেন: বিজিবি

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ প্রধানের মধ্যে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ছয় দিনব্যাপী বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২ অপরাহ্ন

মা-ছেলের নজরকাড়া ক্রিকেট

করোনাভাইরাস মহামারির কারণে থমকে আছে ক্রীড়াঙ্গন। এর মধ্যেই আজ শুক্রবার রাজধানীর পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার একটি দৃশ্য নজর কেড়েছে সবার।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের অন্তত ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
১১ সেপ্টেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫১ অপরাহ্ন

পদ্মা সেতুর ৯০ শতাংশ কাজ শেষ: কাদের

পদ্মা সেতু প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ৮১ শতাংশ এবং মূল সেতুর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে আজ শুক্রবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

৬৫০ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অপরাধে সাজা শেষ করেও রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দি ৬৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
১১ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭ অপরাহ্ন

অবৈধ বিলবোর্ড অপসারণে ১৫ সেপ্টেম্বর থেকে অভিযান: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদি অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৭৯২, পরীক্ষা ১৪৭৪৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৬৬৮ জন।
১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আসাদুল ইসলাম (২৫) ও খাইরুল ইসলাম (২০)।
১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

বগুড়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গণপিটুনিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শেখের মারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গরু চোর সন্দেহে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। উজ্জ্বল একই উপজেলার ভরতেতুলিয়া রায়পাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন

ভারতে মে মাসের মধ্যেই করোনায় আক্রান্ত হন ৬৪ লাখের বেশি: জরিপ

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ শুক্রবার সর্বোচ্চ ৯৬ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন এক হাজার ২০৯ জন।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন

১৩ দিন পর চালু হলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মূল চ্যানেল

১৩ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মূল চ্যানেলে ফেরি চলাচল শুরু হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন