৫ জেলায় হবে ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক

দেশীয় হালকা প্রকৌশল শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, বগুড়া ও নরসিংদীতে ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প পার্কগুলোতে স্থাপিত কারখানার জন্য দক্ষ জনবলের যোগান নিশ্চিত করতে একই সঙ্গে লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন করা হবে।
৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪০ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে নির্দেশিকা

কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর বিষয়ে নির্দেশিকা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩ অপরাহ্ন

অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের অবস্থা আশঙ্কাজনক, সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা

অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে নেওয়া হতে পারে সিঙ্গাপুরে।
৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ অপরাহ্ন

মসজিদে বিস্ফোরণ: সিঁড়ির নিচে গ্যাস লাইনের সন্ধান

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের সিঁড়ির নিচে গ্যাসের পাইপ লাইনের সন্ধান পাওয়া গেছে। তবে এই পাইপে লিকেজ আছে কিনা বলতে পারেনি খোঁড়াখুঁড়ির সঙ্গে যুক্ত শ্রমিক ও তিতাসের কর্মকর্তারা।
৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বুধবার দেওয়া হবে।
৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন

কেওয়াটখালি উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ

আগুন লাগার কারণে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের কেওয়াটখালি পিজিসিডি গ্রিড উপকেন্দ্র। আগুন নিভে গেলেও বন্ধ রয়েছে ময়মনসিংহ বিভাগের সব জেলার বিদ্যুৎ সরবরাহ।
৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন

মসজিদে বিস্ফোরণ: রাঙ্গাবালীর নিহত ৪ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৪ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।
৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

পুলিশ ভ্যান থেকে পালানো চার আসামি ৬ ঘণ্টা পর আটক

যশোরের শার্শার আমলা গ্রাম থেকে মাদকসহ আটক চার আসামি হ্যান্ডকাপ পড়া অবস্থায় পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায় আজ মঙ্গলবার সকালে। পরে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে গোগার সেতাই গ্রাম থেকে হ্যান্ডকাপসহ তাদের আটক করে পুলিশ।
৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

পুলিশ সদস্যদের বিদেশে যেতে লাগবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কোভিড-১৯ সনদ

পুলিশ সদস্যদের বিদেশ ভ্রমণে যেতে প্রয়োজনীয় কোভিড-১৯ সনদের জন্য ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে নির্ধারণ করেছে সরকার।
৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৮৯২, পরীক্ষা ১৪৯৭৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৫৫২ জন।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন

অভিনেতা সাদেক বাচ্চু হাসপাতালে

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা এবং মঞ্চ ও টেলিভিশনের পাঁচ দশকেরও বেশি সময়ের গুণী অভিনেতা সাদেক বাচ্চু হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শরীরের অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

করোনায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে

গত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগন্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন

চালু হচ্ছে আরও ৮৪ জোড়া ট্রেন

নতুন করে আরও ৮৪ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলের যাত্রী পরিবহন সেবা স্বাভাবিক করার অংশ হিসেবে আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ট্রেনগুলো চালু করা হবে।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন

সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী মারা গেছেন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ একেএম এমদাদুল বারী মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন

তারিক আলীর মুক্তিযুদ্ধ ‘মুক্তির গান’

যারা মুক্তিযুদ্ধ দেখেননি তারা ‘মুক্তির গান’ দেখেছেন। শরীরের লোমকূপগুলোতে শিহরণ জেগেছে। চোখ দিয়ে গড়িয়ে পড়েছে আনন্দাশ্রু।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

প্রথমবারের মতো করোনা ভ্যাকসিন প্রকাশ্যে আনল চীন

প্রথমবারের মতো নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন প্রকাশ্যে আনল চীন। এ সপ্তাহে বেইজিং বাণিজ্য মেলায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক ও সিনোফার্ম উৎপাদিত ভ্যাকসিন প্রদর্শনীর জন্য রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন

১১ ঘণ্টা পর খুললো খাতুনগঞ্জ পেঁয়াজ আড়ত

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে ১১ ঘণ্টা বন্ধ রাখার পর পেঁয়াজের আড়ত খুলেছেন খাতুনগঞ্জ এলাকার ব্যবসায়ীরা।
৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন

১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টারে

ট্রেনের টিকিট শুধু অনলাইনে বিক্রির পরিবর্তে স্টেশনের কাউন্টারের মাধ্যমেও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব ট্রেনের মোট টিকিটের অর্ধেক পাওয়া যাবে কাউন্টারে।
৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৫১ অপরাহ্ন