টেকনাফে পানি নেওয়াকে কেন্দ্র করে রোহিঙ্গা তরুণকে হত্যা
কক্সবাজারের টেকনাফের চাকমারকুল শরণার্থী ক্যাম্পে পানি নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট কথা কাটাকাটি ও ঝগড়ার জেরে হামলা চালিয়ে এক রোহিঙ্গা তরুণকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে হামলার ঘটনা ঘটে। পরে আজ ভোরে আহত তরুণের মৃত্যু হয়।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন
আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ২টি বেঞ্চ গঠন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল শুনানি ও মামলা নিষ্পত্তির জন্য দুটি পৃথক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী রোববার থেকে আপিল বেঞ্চ দুটি কাজ শুরু করবে।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজারে ইয়াবাসহ ২ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প এলাকা থেকে দুই শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ পূর্বাহ্ন
সেপ্টেম্বরেও স্বল্প মেয়াদি বন্যা-বর্ষাকালীন নিম্নচাপের পূর্বাভাস
সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানির সমতল বেড়ে যেতে পারে। যে কারণে উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
ডেমরায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৯ পূর্বাহ্ন
স্থগিত হওয়া চাঁদপুর পৌর নির্বাচন ১০ অক্টোবর
স্থগিত হওয়া চাঁদপুর পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৫ পূর্বাহ্ন
ইউএনও ওপর হামলা: আটক ২
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ন
ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সফল, তবে শঙ্কামুক্ত নন
দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩ অপরাহ্ন
ভবিষ্যতে সহায়তা দিতে বিদেশফেরত কর্মীদের তথ্য সংগ্রহ করা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের ভবিষ্যতে বিভিন্ন সহায়তা দিতে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮ অপরাহ্ন
ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার চলছে
দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার শুরু হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:২১ অপরাহ্ন
বাংলাদেশি এনআইডি দিয়ে পাসপোর্টের আবেদন, রোহিঙ্গা যুবক আটক
বাংলাদেশি এনআইডি দিয়ে চট্টগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
অপহরণের ৩ দিন পর গাজীপুরে দুই ব্যবসায়ী উদ্ধার, ৫ অপহরণকারী আটক
মুক্তিপণ দাবিতে রাজধানী থেকে অপহরণের তিন দিন পর দুই ব্যবসায়ীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় নারীসহ অপহরণকারী পাঁচ জনকে আটক করা হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন
র্যাগিং না র্যাগ-ডে, বিভ্রান্তিতে ঢাবি প্রশাসন
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ‘র্যাগ-ডে’কে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ উৎসব হিসেবে উল্লেখ করে এটির উদযাপন নিষিদ্ধ করা হয়। এরপর বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিনসহ ঢাবির আরও অনেক শিক্ষক প্রশ্ন তোলেন যে, ‘র্যাগিং’ নাকি ‘র্যাগ-ডে’ নিষিদ্ধ? ঢাবির বর্তমান প্রশাসন কি র্যাগিং আর র্যাগ-ডে’র অর্থ জানেন না?
৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ অপরাহ্ন
‘ইউএনও ওয়াহিদার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে’
দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ সেপ্টেম্বর ২০২০, ০২:০৪ অপরাহ্ন
গাজীপুরে স্বামীকে ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৭ অপরাহ্ন
রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পাশে কানাডা ও নেদারল্যান্ডস
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গত বছর নভেম্বরে করা রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়াকে সহযোগিতা করার কথা জানিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।
৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২৯ অপরাহ্ন
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস
দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।
৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২৫ অপরাহ্ন
চট্টগ্রামে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪
চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড লিমিটেডের কনটেইনার ডিপোতে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন।
৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
চরের জীবন ‘ভাঙা আয়না’র মতো
চরের জীবনকে ‘ভাঙা আয়না’র মতো বলে আখ্যায়িত করলেন ব্রহ্মপুত্র নদের পাড়ের বাসিন্দা আঞ্জু আরা বেওয়া (৬২)। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের চর খরখরিয়া’র এই বিধবা বলেন, ‘ভাঙা আয়নায় যেমন মুখের কোনো কোনো অংশ দেখা যায় না, আবার দেখা গেলেও বোঝা যায় না, চরের জীবনও তেমন। চরের মানুষকে দেখলে বোঝা যায় না তিনি খেয়েছেন কিনা। এমনকি বসবাসের জায়গা আছে কিনা তাও বোঝার উপায় নেই।’
৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬ অপরাহ্ন
ধামরাইয়ে ছুরিকাঘাতে সাংবাদিক হত্যা, আটক ২
ঢাকার ধামরাইয়ে একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক জুলহাস উদ্দিন (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ন