প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, পরিকল্পনা, আইন ও অর্থমন্ত্রীর শোক
ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৩১ আগস্ট ২০২০, ০৩:২৪ অপরাহ্ন
‘মৃত’ কিশোরী জীবিত উদ্ধার: অভিযুক্ত এসআই সাময়িক বরখাস্ত, মামলার প্রক্রিয়া শুরু
নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে তিন আসামি স্বীকারোক্তি দেওয়ার পর কিশোরী জীবিত উদ্ধারের ঘটনায় সদ্য ক্লোজড হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩১ আগস্ট ২০২০, ০২:৩৯ অপরাহ্ন
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার দাবি
করোনাভাইরাস মহামারিতে ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সরকারকে বিশেষ সহায়তা তহবিল গ্রহণসহ এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’ ও ‘দর্পণ’। সেই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার ঘোষণারও দাবি জানানো হয়।
৩১ আগস্ট ২০২০, ০২:৩৩ অপরাহ্ন
বরিশালে অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে হেপাটাইটিস বি টিকা প্রদান, ৫ জনের কারাদণ্ড
বরিশালে অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে জনসাধারণকে টাকার বিনিময়ে হেপাটাইটিস বি টিকা প্রদানের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তারের পরে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কাছ থেকে টিকা প্রদানের সরঞ্জাম উদ্ধার করা হয়।
৩১ আগস্ট ২০২০, ০১:২৫ অপরাহ্ন
কোভিড-১৯: চলাচলের ওপর আর বিধিনিষেধ থাকছে না
করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি প্রয়োজন ছাড়া রাতে বাড়ি থেকে বের হওয়ার ওপর যে বিধিনিষেধ ছিল তার মেয়াদ বাড়ায়নি সরকার। ফলে আগামীকাল থেকে রাত ১০টার পর বাইরে চলাফেরায় বাধা থাকছে না।
৩১ আগস্ট ২০২০, ০১:১৬ অপরাহ্ন
করোনাকালে এ্যাকশনিস্টের মানসিক স্বাস্থ্য সেবা ‘মনোধ্বনি’
করোনাকালে বিনা খরচে মানসিক স্বাস্থ্য সেবা দিতে হটলাইন চালু করছে মানবিক সংগঠন এ্যাকশনিস্ট। আগামীকাল মঙ্গলবার থেকে এই হটলাইন চালু হবে বলে এ্যাকশনিস্ট এর প্রধান নির্বাহী আ ন ম ফখরুল আমিন ফরহাদ জানিয়েছেন।
৩১ আগস্ট ২০২০, ১২:৫২ অপরাহ্ন
মানিকগঞ্জে রাস্তা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরের রাস্তা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইলের রাস্তা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩১ আগস্ট ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ড: ঘটনাবহুল এক মাস
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের একমাস পূর্ণ হলো আজ। হত্যার এ ঘটনা সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।
৩১ আগস্ট ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে জাতীয় কমিশন গঠনের সুপারিশ সংসদীয় কমিটির
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ১৭ সদস্যকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের বিচারে একটি জাতীয় কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
৩১ আগস্ট ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
৩ জনকে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরও একটি এজাহার
কক্সবাজার জেলার টেকনাফে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে একসঙ্গে তিন জনকে হত্যার অভিযোগ এনে বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামি করে ৪১ জনের বিরুদ্ধে আদালতে আরেকটি এজাহার দায়ের করা হয়েছে।
৩১ আগস্ট ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
সি আর দত্তের মরদেহ ঢাকায়
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঢাকা এসে পৌঁছেছে।
৩১ আগস্ট ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
‘হত্যার শিকার’ কিশোরী জীবিত উদ্ধার: ৩ আসামির জবানবন্দি প্রত্যাহারের আবেদন
নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর, কিশোরী জীবিত উদ্ধারের ঘটনায় তাদের দেওয়া জবানবন্দি প্রত্যাহারে আদালতে আবেদন করা হয়েছে।
৩১ আগস্ট ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্যও অনুমোদন নিতে হবে
প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্যও সরকারের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
৩১ আগস্ট ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, শনাক্ত ২১৭৪, পরীক্ষা ১২৪৫৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ২৮১ জন।
৩১ আগস্ট ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিএনপি আন্দোলন-নির্বাচন দুটোতেই পরাজিত হয়েছে: কাদের
বিএনপি আন্দোলন-নির্বাচন দুটোতেই পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৩১ আগস্ট ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন
চীনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগির শুরু হবে বাংলাদেশে
বাংলাদেশে খুব শিগগির চীনের উদ্ভাবিত নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
৩১ আগস্ট ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ: শিল্পমন্ত্রী
বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদনে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, জাপানের মিতসুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড মোটর গাড়ি উৎপাদন করবে। অটোমোবাইল খাতে জাপানের কারিগরি সহায়তার সুযোগ রেখে শিগগির অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি, ২০২০ চূড়ান্ত করা হবে।
৩১ আগস্ট ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন
শার্শায় করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মতিয়ার রহমান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিনগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩১ আগস্ট ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন
আরও ১ দিনের রিমান্ডে প্রদীপ কুমার দাশ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩১ আগস্ট ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
জুড়ী উপজেলা চেয়ারম্যানকে সতর্ক করে চিঠি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি মুরগির খামারে হামলা এবং করোনা পরিস্থিতিতে গণজমায়েত সৃষ্টি করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোঈদকে সতর্ক করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রশাসনিক তদন্ত শেষে সম্প্রতি সরকার বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে এ তথ্যটি জানানো হয়। তবে, তদন্তের পর অন্যান্য অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
৩১ আগস্ট ২০২০, ০৮:৪৫ পূর্বাহ্ন