পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে নবজাতক ও প্রসূতি উদ্ধার
পঞ্চগড় শহরের পাশে করতোয়া সেতুর নীচ থেকে নবজাতকসহ এক প্রসূতিকে উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনী। আজ দুপুরে সেতুর নীচেই সন্তান প্রসব করেন তিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
২৯ আগস্ট ২০২০, ০১:৫২ অপরাহ্ন
যান্ত্রিক ত্রুটি: ফরিদপুরে ৩ দিন ধরে বন্ধ করোনা শনাক্তকরণ ল্যাব
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবটি গত তিন দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।
২৯ আগস্ট ২০২০, ০১:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের ৫০০ বছরের পুরনো তেঁতুল গাছ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শুড়লা গ্রামের ৫০০ বছরের বেশি বয়সী একটি তেঁতুল গাছ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজকীয় এই গাছটির আকার যেমন বিশাল, তেমনই উচ্চতাও আশেপাশের অন্য গাছের তুলনায় অনেক বেশি।
২৯ আগস্ট ২০২০, ১২:০৫ অপরাহ্ন
করোনায় কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. মতিন পাটোয়ারীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. মতিন পাটোয়ারী (৭২) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
২৯ আগস্ট ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ৫ টন পিপিই দিয়েছে অস্ট্রেলিয়া
করোনাভাইরাস সংক্রমণ রোধে সহায়তার জন্য প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচির আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পাঁচ টন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) দিয়েছে অস্ট্রেলিয়া।
২৯ আগস্ট ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
আমেরিকার অর্থনীতিতে ধস নামলেও বাংলাদেশের জিডিপি ঠিকই আছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার বৈশ্বিক মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছ। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।’
২৯ আগস্ট ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
চলে গেলেন ব্ল্যাক প্যান্থার তারকা চ্যাডউইক বোজম্যান
ব্ল্যাক প্যান্থার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন। দীর্ঘ চার বছর ধরে কোলোন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
২৯ আগস্ট ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
বরগুনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১০
বরগুনার আমতলীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ৩ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৯ আগস্ট ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
পুলিশের মামলার তিন সাক্ষী দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ও টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুই মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৯ আগস্ট ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে: শিক্ষা মন্ত্রণালয়
এইচএসসি পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২৯ আগস্ট ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন
প্রবাসে পরদেশি
খুব শখ পৃথিবীটা ঘুরে দেখার। ছোটবেলায় একটা মানচিত্রের বই কিনেছিলাম পুরানো বইয়ের দোকান থেকে। নানান দেশের মানচিত্র, নিজ দেশের মানচিত্র, ট্রেন-বাস-উড়োজাহাজের পথনকশা দেখানো ছিল সেখানে। দেখতে দেখতে মনে মনে হিসেব করতাম, কীভাবে কোন পথে, কোন দেশে যাওয়া যায়। বই পড়তাম, সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক, তিন গোয়েন্দা, মাসুদ রানা এবং আরও সব বইটই পড়ে রকি মাউন্টেইন, প্যারিস, লন্ডন, নেপলস, কায়রো -- শহরের পর শহর ঘুরে ফেলছি আর আশা-আকাঙ্ক্ষারা ডালপালা মেলছে - হয়তো একদিন আমিও!
২৯ আগস্ট ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় শনাক্ত পরীক্ষার ১৮.২৩ শতাংশ, মৃত্যু আরও ৩২
গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ১৩১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ আট হাজার ৯২৫ জনে দাঁড়াল।
২৯ আগস্ট ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন
‘মাইরের ওপর কোনো আইন নাই’
গত ২৭ আগস্ট রাতে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন এক জনসভায় বক্তব্যে বলেন, ‘মাইরের ওপর কোনো আইন নাই।’
২৯ আগস্ট ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন
মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি আটক
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে বাবু বাজার এলাকা থেকে তাকে আটক করে কারাগার কর্তৃপক্ষ।
২৯ আগস্ট ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
সেক্টর কমান্ডার সি আর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে আসবে সোম বা মঙ্গলবার
মু্ক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিজিবির (অধুনালপ্ত বিডিআর) প্রতিষ্ঠাতা মহাপরিচালক বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ ফ্লোরিডা থেকে আগামী সোম বা মঙ্গলবার দেশে আনা হবে।
২৯ আগস্ট ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন
১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন
আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিহন আগের ভাড়ায় ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৯ আগস্ট ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন
এখনো অস্ত্রোপচার হয়নি খুলনার গুলিবিদ্ধ শিশু লামিয়ার
‘আমার মেয়েটা সারারাত ঘুমোতে পারেনি। ওর কিছু হলে আমি কী করে বাঁচবো? আমার এই মেয়ের মুখের দিকে চেয়েই তো আমি বেঁচে আছি’— কাঁদতে কাঁদতে এই কথাগুলো বললেন খুলনায় গুলিবিদ্ধ হওয়া শিশু লামিয়া আক্তারের (১৫) মা রেশমা মোল্লা।
২৯ আগস্ট ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন
করোনার বন্ধে চট্টগ্রাম চিড়িয়াখানায় বেড়েছে শাবক-ছানার সংখ্যা
করোনা মহামারির কারণে সরকার দীর্ঘ ছুটি ঘোষণা করায় অন্যান্য সব কিছুর মতো বন্ধ ছিল চট্টগ্রাম চিড়িয়াখানাও। কোনো দর্শনার্থীর ভিড় না থাকায় তা আশীর্বাদ হয়ে উঠেছে এই চিড়িয়াখানার প্রাণীগুলোর জন্য। গত দুই মাসে বাঘ, হরিণ ও ময়ূরসহ চিড়িয়াখানাটির বিভিন্ন প্রাণী অন্তত ৫০টি শাবক-ছানার জন্ম দিয়েছে।
২৯ আগস্ট ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
২৯ আগস্ট ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ন
দৌলতপুরে এমপির ফুফাতো ভাইকে সন্ত্রাসীরা হত্যা করেছে
সন্ত্রাসীদের হামলায় কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদসের আপন ফুফাতো ভাই নিহত হয়েছেন।
২৯ আগস্ট ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন