দুই শিশু হত্যার অভিযোগে মামা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভাগিনা-ভাগনিকে হত্যার অভিযোগে বাদল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৬ আগস্ট ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন

দেশে শনাক্ত ৩ লাখ ছাড়াল, আজ মৃত্যু ৫৪

দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৮২ জন।
২৬ আগস্ট ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদানের বিষয় বিবেচনার সুযোগ আছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে প্রতি তিন থেকে চার মাস পর টিকফার ইন্টারসেশনাল সভা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
২৬ আগস্ট ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট পথে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৬ আগস্ট ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

‘আরপিওর অংশবিশেষ নিয়ে পৃথক আইন প্রণয়ন হঠকারি সিদ্ধান্ত’

বাংলাদেশ নির্বাচন কমিশন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ -এর ‘চ্যাপ্টার সিক্স এ’-এর বিভিন্ন আর্টিকেল কেটে ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০’ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ‌‍‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন নির্বাচন কর্মকর্তা মাহবুব তালুকদার।
২৬ আগস্ট ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

কিডনি ডায়ালাইসিস করাতে এসে সিএনজির ধাক্কায় নিহত

রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইয়াসমিন আক্তার (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।
২৬ আগস্ট ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

কঠিন সময় পার করছেন লালমনিরহাটের ধরলা ও তিস্তা পাড়ের দুস্থরা

লালমনিরহাট সদর উপজেলা ধরলা নদীপাড়ের বনগ্রাম এলাকায় বসবাস করেন সোফিয়া বেওয়া। তার বয়স এখন ৬২ বছর। ভিক্ষাবৃত্তি করেই তার জীবন চলে। করোনা মহামারি দেখা দেওয়ায় পাচ্ছে না সরকারি সহায়তা। স্থানীয় বাসিন্দারাও ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছেন।
২৬ আগস্ট ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৮০ কেজি চাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার অমরদিঘি বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৮০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।
২৬ আগস্ট ২০২০, ০৪:৩৮ পূর্বাহ্ন

পটুয়াখালীর ব্যবসায়ী মামুন হত্যা রহস্য এখনো উদঘাটিত হয়নি

সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা মিনারা বেগম। ক্ষণে ক্ষণে তার একটাই প্রশ্ন, ‘কেন মেরে ফেলল, কী অপরাধ ছিল আমার ছেলের?’
২৫ আগস্ট ২০২০, ০৪:১৫ অপরাহ্ন

‘আমরা প্রতিশোধ নিতে চাই না, মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ চাই’

বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানকারী রোহিঙ্গারা আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ পালন করছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নৃশংস সামরিক অভিযানের স্মরণে দিবসটি পালিত হচ্ছে।
২৫ আগস্ট ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে রুবেল মিয়া (৩০) সাবেক স্ত্রী আঁখি আক্তারকে (২৬) ‘গলা কেটে’ হত্যা করে পালিয়েছে বলে ধারণা পুলিশের।
২৫ আগস্ট ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

বাঁকখালী নদীর ক্ষতি করায় পাউবোকে ১০ লাখ টাকা জরিমানা

অপরিকল্পিতভাবে বালু তুলে কক্সবাজারের বাঁকখালী নদীর ক্ষতি করায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কে ১০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
২৫ আগস্ট ২০২০, ০২:৪৭ অপরাহ্ন

চকরিয়ায় মা-মেয়ে নির্যাতন: ইউপি চেয়ারম্যান মিরানুলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার জেলার চকরিয়ায় মা-মেয়েকে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় হারবাং ইউপির চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতনের শিকার পারভিন বেগম।
২৫ আগস্ট ২০২০, ০২:১৩ অপরাহ্ন

সম্রাটকে হাসপাতালে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৫ আগস্ট ২০২০, ০১:৫৩ অপরাহ্ন

‘ধর্ষণ-হত্যার স্বীকারোক্তি’ দেওয়া নারায়ণগঞ্জের সেই ৩ জনের মুক্তি দাবি

ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসার পর কিশোরীকে জীবিত উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তিন জনের মুক্তি চেয়েছেন মামলাকারী কিশোরীর বাবা জাহাঙ্গীর হোসেন।
২৫ আগস্ট ২০২০, ০১:৩১ অপরাহ্ন

বন্যায় নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের ৬ হাজার হরিণের জীবন বিপন্নের শঙ্কা

গত কয়েকদিনের টানা প্রবল বৃষ্টি, মেঘনা নদীতে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান তলিয়ে গেছে। এতে বনের মধ্যে উঁচু জায়গা না থাকায় ভেসে গেছে অনেক হরিণ। অনেকে জীবন বাঁচাতে লোকালয়ে ও অন্য চরে আশ্রয় নিচ্ছে।
২৫ আগস্ট ২০২০, ০১:২০ অপরাহ্ন

অনুমতি ছাড়া হাসপাতালে অভিযান না চালাতে চিঠি কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনুমতি ছাড়া দেশের যেকোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
২৫ আগস্ট ২০২০, ০১:০৮ অপরাহ্ন

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক পূর্বনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের কারণে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
২৫ আগস্ট ২০২০, ১২:১২ অপরাহ্ন

কাবুলে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সাবা সাহার গুলিবিদ্ধ

আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী সাবা সাহার গুলিবিদ্ধ হয়েছেন।
২৫ আগস্ট ২০২০, ১২:০৭ অপরাহ্ন