নির্বাচন কমিশন নখ-দন্তহীন বাঘ নয়, বিড়ালে পরিণত হবে: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশন সভার প্রস্তাব সম্পর্কে তিনটি বিষয়ে ভিন্নমত পোষণ করে ‌‍‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
২৪ আগস্ট ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া সরকারি কর্মচারীরা গণমাধ্যমে কথা বলতে বা লিখতে পারবে না

বিভাগীয় প্রধানের পূর্বানুমোদন ছাড়া সরকারি কর্মচারীদের গণমাধ্যমের সঙ্গে কথা যাবে না। একই সঙ্গে অনুমতি ছাড়া গণমাধ্যমে তারা কোনো লেখা প্রকাশ করতে পারবেন না।
২৪ আগস্ট ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন

প্রদীপ-লিয়াকত-নন্দদুলালসহ ৭ আসামির ৪ দিনের রিমান্ড

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিসহ মোট সাত আসামির আরও চার দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার কক্সবাজার সদর চার নম্বর আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।
২৪ আগস্ট ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

আজ শনাক্ত পরীক্ষার ১৮.৫৭ শতাংশ, মৃত্যু আরও ৪২

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৪৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে দাঁড়াল।
২৪ আগস্ট ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

রশিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন ও ‘চুরি’র মামলা: গ্রেপ্তার ৩ নারীর জামিন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গরু চুরির মামলায় গ্রেপ্তার পাঁচ জনের মধ্যে তিন নারীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব কুমার দেব তাদের জামিন মঞ্জুর করেন।
২৪ আগস্ট ২০২০, ০৮:৪৫ পূর্বাহ্ন

প্রদীপ-লিয়াকত-নন্দদুলালের আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতের সাত দিনের রিমান্ড আজ সোমবার শেষ হবে।
২৪ আগস্ট ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন

শামীম আহসানকে ইতালির রাষ্ট্রদূত নিয়োগ

বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত শামীম আহসানকে ইতালির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২৪ আগস্ট ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত রাজশাহীর এমপি মনসুরকে বিএসএমএমইউতে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মনসুর রহমানকে (৬৮) রাজশাহী থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
২৪ আগস্ট ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

কক্সবাজার উপকূলে ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার সমুদ্র উপকূল থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
২৪ আগস্ট ২০২০, ০৭:১৯ পূর্বাহ্ন

হাতিয়ায় নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে মো. মামুন (৪০) নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ডুবুরি জাহাজের পাখায় আটকে যাওয়া জাল কাটার জন্য নদীতে নেমে নিখোঁজ ছিলেন।
২৪ আগস্ট ২০২০, ০৭:০৪ পূর্বাহ্ন

প্রদীপের অবৈধ আয় বৈধ করতেন তার স্ত্রী: দুদক প্রতিবেদন

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালীন সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন প্রদীপ কুমার দাস। আর সেই অর্থ সরকারের চোখে বৈধ করার দায়িত্ব ছিল তার স্ত্রী চুমকি করনের ওপর।
২৪ আগস্ট ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

‘লাভ তো দূরের কথা, সারাজীবনের সঞ্চিত টাকাগুলোও শেষ হয়ে গেল’

এবারের বন্যায় মানিকগঞ্জে মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৪২ কোটি ৭৮ লাখ টাকা। মাছ ও মাছের পোনা বন্যার পানিতে ভেসে যাওয়া এবং পুকুরের পাড় ভেঙে যাওয়ায় তিন হাজার ৫১১ জন মৎস্যখামারির এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২৪ আগস্ট ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন

‘নির্যাতন করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না’

আজ ২৪ অগাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হচ্ছে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস।
২৪ আগস্ট ২০২০, ০৬:১৬ পূর্বাহ্ন

বন্য হাতি মৃত্যুর কারণ অনুসন্ধানে রিট

অস্বাভাবিক মৃত্যুর কবল থেকে বন্য হাতি রক্ষায় কর্তৃপক্ষের ‘উদাসীনতা’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
২৪ আগস্ট ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন

শ্রমিকদেরটা না নিয়ে কর্তৃপক্ষের মামলা নিলো পুলিশ!

বিগত ২৭ দিন যাবৎ মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা-বাগান বন্ধ। এরই ভেতর দুই নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ নিয়ে থানায় যান চা-শ্রমিকরা। কিন্তু, কমলগঞ্জ থানা কর্তৃপক্ষ মামলাটি নেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে, দলই চা-বাগান কর্তৃপক্ষের মামলা নিয়েছে পুলিশ।
২৪ আগস্ট ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ আগস্ট ২০২০, ০৪:১১ পূর্বাহ্ন

গাজীপুরে ২ পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
২৩ আগস্ট ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি

ঘূর্ণিঝড় আম্পানের তিনমাস পরও সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেঙে যাওয়া অধিকাংশ বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় এবং সাগরে নিম্নচাপের প্রভাবে জোয়ার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পানিতে ভাসছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা, আনুলিয়া ও সদর ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা।
২৩ আগস্ট ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

প্রদীপসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আ. লীগ নেতাকে হত্যার অভিযোগ

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, কক্সবাজার সদর মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি সৈয়দ মো. শাহাজাহান কবির এবং কক্সবাজার থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি মাসুম খানসহ ১৯ জনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
২৩ আগস্ট ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদপত্রশিল্প রক্ষায় নোয়াব’র দাবির সঙ্গে বিএনপির সংহতি প্রকাশ

করোনা মহামারিতে সংবাদপত্রশিল্পকে রক্ষায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উত্থাপিত দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২৩ আগস্ট ২০২০, ০৩:১৩ অপরাহ্ন