রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নতুন করে সহযোগিতা ও এ সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
২১ আগস্ট ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ আগস্ট ২০২০, ০২:৪১ অপরাহ্ন

রাতেই ফিরছেন রায়হান কবির

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির অবশেষে মুক্ত হয়ে আজ শুক্রবার রাতেই ঢাকার পথে রওনা হবেন। স্থানীয় সময় রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হবেন। রাত ১টায় তার ঢাকায় নামার কথা।
২১ আগস্ট ২০২০, ০১:২২ অপরাহ্ন

অর্থপাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শামীম গ্রেপ্তার

অর্থপাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
২১ আগস্ট ২০২০, ০১:১৮ অপরাহ্ন

ঘুষ নেওয়ার দায়ে সুপ্রিম কোর্টের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সুপ্রিম কোর্টের দুই কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
২১ আগস্ট ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

পটুয়াখালীতে নিখোঁজের ৪ দিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে জিহাদ (৯) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
২১ আগস্ট ২০২০, ১২:১২ অপরাহ্ন

৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে গত ১৩ আগস্ট নিহত হওয়া তিন কিশোরের প্রত্যেকের পরিবার ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত তিন কিশোরের অভিভাবকদের পক্ষে আইনজীবী সানজিদ সিদ্দিক এ নোটিশ পাঠিয়েছেন।
২১ আগস্ট ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
২১ আগস্ট ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল মালদ্বীপ

মালদ্বীপে নতুন করে বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা এক বছরের জন্য বাড়িয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। এর আগে জারি করা এক বছরের নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।
২১ আগস্ট ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

কুয়াকাটায় সাগরের উত্তাল ঢেউয়ে বেরিয়ে এলো সাবমেরিন ক্যাবল

বঙ্গোপসাগরের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সৈকতের বালু সরে মাটির নিচ থেকে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন বের হয়ে পড়েছে।
২১ আগস্ট ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

রামেক হাসপাতাল এখন পাখিরাজ্য!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকা। যে দিকে চোখ যায় শুধু পাখি আর পাখি। সকাল-সন্ধ্যা পাখিদের কিচিরমিচির শুনলে মনে হবে যেন এ এক গহীন অরণ্য! মাথার ওপর উড়ে যাচ্ছে হাজারো শামুক খোল, পানকৌড়ি ও নিশি বক— যা সৃষ্টি করেছে এক মনোরম দৃশ্যের।
২১ আগস্ট ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকদ্রব্যসহ পৌর কাউন্সিলর আটক

রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ পৌরসভার কাউন্সিলর মোফাজ্জল হোসেনকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মহিশালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
২১ আগস্ট ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন

আজ শনাক্ত পরীক্ষার ১৮.৫৫ শতাংশ, মৃত্যু আরও ৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৪০১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৯০ হাজার ৩৬০ জনে দাঁড়াল।
২১ আগস্ট ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী রাঙ্গাতিপাড়া গ্রাম থেকে মানিক চন্দ্র বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
২১ আগস্ট ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

বিএনপি বাংলাদেশে ‘দুর্নীতির বিষবৃক্ষ’ রোপণ করে গেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বিএনপি সরকার ‘দুর্নীতির বিষবৃক্ষ রোপণ’ করে গেছে এবং বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে।
২১ আগস্ট ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান।
২১ আগস্ট ২০২০, ০৭:৫১ পূর্বাহ্ন

প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামিকে শামলাপুর চেকপোস্টে নেওয়া হয়েছে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থল শামলাপুর চেকপোস্টে নেওয়া হয়েছে। তদন্তকাজের অংশ হিসেবে মামলার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে ঘটনাস্থলে নেওয়া হলো।
২১ আগস্ট ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন

দেশে ফিরে গেলেন করোনায় আটকে পড়া ৫০০ ভারতীয়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলাচল সীমিত করায় বাংলাদেশে আটকে পড়া পাঁচ শ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। আজ শুক্রবার দুপুর পর্যন্ত দুই দিনে তারা বেনাপোল চেকপোস্ট অতিক্রম করেন।
২১ আগস্ট ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে করতোয়ার ভাঙনে ঝুঁকিতে সড়ক-বিদ্যালয়-মসজিদ-কবরস্থান

ভারী বর্ষণ ও উজানের ঢলে করতোয়া নদীর ভাঙন তীব্র হওয়ায় পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষের চলাচলের একমাত্র সড়কটি বিলীন হতে চলেছে। ফুলতলা হয়ে মানিকপীড় গড়েরডাঙ্গার এই সড়কটির বেহাল দশার কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি ভাঙনের হুমকিতে পড়েছে বিদ্যালয়, মসজিদ, গোরস্থান, ফসলি জমিসহ সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি।
২১ আগস্ট ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ধর্ষণের শিকার শিক্ষার্থীকে ‘বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার’ অভিযোগ

বাবা ও দাদিকে মারধর করে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ‘বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ উঠেছে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে।
২১ আগস্ট ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন