পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ রোববার সকাল ১০টার দিকে নিয়াজ আহমেদ খান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্যের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিনিস্ট্রিয়াল চ্যানেলের মাধ্যমে পদত্যাগপত্রটি চ্যান্সেলরের কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, অধ্যাপক নিয়াজ আহমেদ বর্তমানে তার কার্যালয়ে নিয়মিত প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।
গত ১০ ফেব্রুয়ারি অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগ করার সিদ্ধান্তের কথা জানান।
তখন তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।