জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে পোস্ট করায় ঢাবি শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুক পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাজী মোহাম্মদ মহসীন হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
২২ আগস্ট ২০২২, ০৬:৩৮ অপরাহ্ন

জাবিতে ‘প্রক্সি’ দিয়ে উত্তীর্ণ, ভর্তি পরীক্ষার্থী ভাইভায় আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ এক পরীক্ষার্থীকে ভাইভার সময় আটক করা হয়েছে। এই পরীক্ষার্থীর হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষা দিয়েছিল বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
২২ আগস্ট ২০২২, ০৩:২০ অপরাহ্ন

রাবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেতার শাস্তি দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে কক্ষে আটকে রেখে মারধর ও চাঁদা আদায়ের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতার শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
২১ আগস্ট ২০২২, ১১:২১ পূর্বাহ্ন

জিয়া হলের প্রভোস্টকে অপসারণের দাবিতে ঢাবিতে সমাবেশ

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করার ঘটনায় হল প্রভোস্টের অপসারণ, জড়িতদের বিচার ও গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। / ঢাবি উপাচার্য / / /
২১ আগস্ট ২০২২, ০৯:২০ পূর্বাহ্ন

‘বুয়েটের কাছে প্রমত্তা পদ্মা পরাস্ত হয়েছে’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘পদ্মাকে শাসন করা খুব সহজ কাজ ছিল না। পদ্মাকে শাসন করেছে বুয়েট। বুয়েটের কাছে পদ্মা পরাস্ত হয়েছে।’
২০ আগস্ট ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন

‘বড় ভাইদের সালাম দিতে হবে, হ্যান্ডশেকের সময় ঝাঁকি দেওয়া যাবে না’

'হলের ভেতর এবং বাহিরে বড় ভাইদের সালাম দিতে হবে। সালাম দেওয়ার সময় ডান হাত দিয়ে হ্যান্ডশেক করতে হবে, বাম হাত পেছনে রাখতে হবে। এসময় বড় ভাইদের হাতে ঝাঁকি বা চাপ দেওয়া যাবে না। হাত বুকে রাখা যাবে না।'
২০ আগস্ট ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

ঢাবি শিক্ষার্থীদের ‘অভিভাবকের’ কাণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ‘রাষ্ট্রবিরোধী’ এবং ‘জঙ্গি সম্পৃক্ততা’র ‘প্রাথমিক প্রমাণ’ পেয়েছেন— এমন দাবি করে গত বৃহস্পতিবার থানায় সোপর্দ করেছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মুহাম্মদ বিল্লাল হোসেন।
২০ আগস্ট ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগের প্রমাণ মেলেনি, ঢাবি শিক্ষার্থীকে ছেড়ে দিলো পুলিশ

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জঙ্গি সন্দেহে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গতকাল রাতে থানায় সোপর্দ করে হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন। তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পাওয়ায় এক রাত থানায় রাখা পর আজ শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।
১৯ আগস্ট ২০২২, ১২:৪৭ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চাকরির মেলা। আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির।
১৯ আগস্ট ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হককে বিভাগের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৯ আগস্ট ২০২২, ০৯:৩৮ পূর্বাহ্ন

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে পুলিশে দিলেন প্রভোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্তে’র অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করেছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ।
১৯ আগস্ট ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন

‘গুম ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিন’

বিগত দিনে যারা গুম ও নিখোঁজ হয়েছেন তাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। 
১৮ আগস্ট ২০২২, ০৩:২০ অপরাহ্ন

সেলিম আল দীনের জন্মদিনে জাবিতে ৫ দিনব্যাপী নাট্যোৎসব

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে ৫ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।   
১৮ আগস্ট ২০২২, ০২:১৫ অপরাহ্ন

টিএসসিতে ছাত্রীদের বাথরুমে ছাত্রলীগ নেতা, অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রীদের বাথরুমে ঢুকে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
১৮ আগস্ট ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

‘ব্যাটেল অব মাইন্ডস-২০২২’ চ্যাম্পিয়ন ঢাবি আইবিএ দল

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ‘ব্যাটেল অব মাইন্ডস-২০২২’-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।
১৮ আগস্ট ২০২২, ১০:৩২ পূর্বাহ্ন

কর্তৃপক্ষের আশ্বাসে শেবাচিম শিক্ষার্থীদের নিরাপদ হলের দাবির আন্দোলন স্থগিত

কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে শের-ই বাংলা মেডিকেল কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
১৭ আগস্ট ২০২২, ১২:৩২ অপরাহ্ন

নিরাপদ হলের দাবিতে শেবাচিম অধ্যক্ষ কার্যালয় ঘেরাও

নিরাপদ হলের দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) অধ্যক্ষ কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
১৭ আগস্ট ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন

চবিতে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৪ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
১৬ আগস্ট ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ন

বুয়েটে ছাত্রলীগের কর্মসূচি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আজ শনিবার ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা রাজনৈতিক ব্যানারে একটি কর্মসূচির আয়োজন করে। এ নিয়ে বুয়েট শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচনা সভায় অংশগ্রহণকারীরা। রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
১৩ আগস্ট ২০২২, ০২:৫৯ অপরাহ্ন

প্রোগ্রামে না যাওয়ায় ঢাবি শিক্ষার্থীকে ‘গলা টিপে ধরার’ অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক শিক্ষার্থীকে মারধর ও গলা টিপে ধরার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।
১২ আগস্ট ২০২২, ০৩:১৭ অপরাহ্ন