পাহাড় ধসে বিদ্যুৎহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,যান চলাচল বিঘ্নিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ও সমাজবিজ্ঞান অনুষদের পাশে ৩টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে গতকাল রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। এ ছাড়া, বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যান চলাচল।
২০ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ন
জাবিতে মাস্টার প্ল্যান প্রণয়নসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৬ জুন ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন
জাবিতে মাস্টার প্ল্যান প্রণয়নসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।
১৫ জুন ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ: ৭ দিন বন্ধ চুয়েট, ২২ দিন নয়
ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৪ জুন ২০২২, ০১:৩২ অপরাহ্ন
ঢাবি মলচত্বরে হচ্ছে শতবর্ষী মনুমেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মনুমেন্ট স্থাপন করা হবে।
১৪ জুন ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ: ২২ দিন চুয়েট বন্ধ, ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ মঙ্গলবার থেকে ২২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৪ জুন ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন
জাবিতে উন্নয়নের ‘অপচয়’ শত কোটি টাকা, তথ্য গোপনের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। কিন্তু উন্নয়নের নামে এখানে প্রায় ১০০ কোটি টাকা অপচয় ও তথ্য গোপন করার গুরুতর অভিযোগ উঠছে। কোনো কেন্দ্রীয় মাস্টারপ্ল্যান না করে এই প্রকল্পে চলছে ভবন ভাঙা-গড়া।
১৩ জুন ২০২২, ০১:৪৮ অপরাহ্ন
আবাসিক হলে ‘নৈরাজ্য’র প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য, আবাসিক শিক্ষার্থীদের হয়রানি, নিপীড়ন ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৩ জুন ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন
ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাংবাদিকদের টাকা দেওয়ার প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ জুন ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
ভর্তি পরীক্ষার হলে ঢুকে পড়া ২ শিক্ষার্থীকে পুলিশে দিল ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা হলের ভেতরে ছবি তোলার সময় ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ জুন ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। আজ বুধবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
৮ জুন ২০২২, ০৫:২৯ অপরাহ্ন
এখন আমাদের আনন্দ ফেসবুকে লাইক দেখে, পাখি-প্রকৃতি দেখে না: সৈয়দ মনজুরুল ইসলাম
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, এখন আমাদের আনন্দ ফেসবুকে লাইক দেখে, পাখি-প্রকৃতি দেখে না। অথচ একজন মানুষের সবচেয়ে বড় জিনিস হলো সংস্কৃতি শিক্ষা।
৭ জুন ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন
ভর্তি জালিয়াতির দায়ে বহিষ্কৃত ঢাবি শিক্ষার্থী হলে, কক্ষ দখল নিয়ে উত্তেজনা ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এস এম হলের শিক্ষার্থী মাসুদ রানাকে ভর্তি জালিয়াতির দায়ে আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। কিন্তু তারপরও তিনি হলের কক্ষে অবৈধভাবে অবস্থান করছিলেন।
৫ জুন ২০২২, ০৮:১৮ অপরাহ্ন
আজও ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল, বাধা দেয়নি ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষে খ-ইউনিটে ভর্তি পরীক্ষার্থীদের বরণ করে নিতে আজ শনিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত ছিল ছাত্রদল।
৪ জুন ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদ ঢাবি শিক্ষক সমিতির
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
৩ জুন ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন
ভর্তিচ্ছুদের শুভেচ্ছা: ঢাবি কর্তৃপক্ষের থেকে আধাঘণ্টা সময় পেল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা৷ এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের কোনো ধরনের বাধা দেননি।
৩ জুন ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
ঢাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন অযথা ভিড় না করার অনুরোধ
ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী শুক্রবার পরীক্ষা চলাকালীন অপ্রয়োজনীয় কাজে ক্যাম্পাসে ভিড় না করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ জুন ২০২২, ০২:৪৬ অপরাহ্ন
চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের ২ নেতার ওপর হামলার অভিযোগে আন্দোলন করছে ছাত্রলীগের একাংশ। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা এবং ফটকের সামনে আগুন ধরিয়ে দেন।
১ জুন ২০২২, ০৫:১২ পূর্বাহ্ন
রাবিতে সংবাদকর্মীকে মারধর: ছাত্রলীগ নেতা কাজল হল থেকে বহিস্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
৩০ মে ২০২২, ০১:১০ অপরাহ্ন
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষকের ইনক্রিমেন্ট-পদোন্নতি স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২ ছাত্রীকে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করার ঘটনায় এক শিক্ষকের ৪ বছরের ইনক্রিমেন্ট ও পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৩০ মে ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ন