যশোর বোর্ডে এসএসসিতে অংশ নিচ্ছে ২৪ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

যশোর বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ২৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। শ্রুতি লেখকের সাহায্য নিয়ে পরীক্ষায় বসবে তারা।
১ জুলাই ২০২২, ০৫:৫৪ পূর্বাহ্ন

বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরার ফাহাদের ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন।
৩০ জুন ২০২২, ০৫:৪৫ অপরাহ্ন

বুয়েটে শনিবার থেকে অনলাইনে ক্লাস চলবে

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। 
৩০ জুন ২০২২, ০১:৪৮ অপরাহ্ন

শিক্ষক হত্যা: হাজী ইউনুছ আলী কলেজের নতুন কমিটি গঠন স্থগিত

শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার পর সাভারের আশুলিয়ার ‍হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটি গঠন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
৩০ জুন ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

নিয়মে বন্দী ঢাবির ‘র‌্যাগ ডে’

২০২০ সালে​​​​​​​ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘র‌্যাগ ডে’ পালন নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ৷ এখন এ অনুষ্ঠানটি আগের নামের পরিবর্তে 'শিক্ষা সমাপনী উৎসব' হিসেবে উদযাপন করতে পারবেন শিক্ষার্থীরা।
২৯ জুন ২০২২, ০৭:১৭ অপরাহ্ন

রাবিতে শিক্ষক হেনস্তা: অভিযুক্ত শিক্ষার্থী ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের শিক্ষিককে হেনস্তার ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া সেই শিক্ষার্থীকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 
২৯ জুন ২০২২, ০২:৫৯ অপরাহ্ন

শিক্ষককে হত্যা ও লাঞ্ছনা, জড়িতদের শাস্তি দাবি জাবি শিক্ষক-শিক্ষার্থীদের

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনা প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
২৯ জুন ২০২২, ০১:৩৫ অপরাহ্ন

শিক্ষক উৎপল কুমার হত্যায় অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে ঢাবিতে অনশন

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশনে বসেছেন চার শিক্ষার্থী।
২৯ জুন ২০২২, ১২:৪৪ অপরাহ্ন

রাবিতে শিক্ষক হেনস্তার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষককে হেনস্তা করার অভিযোগে একই বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৯ জুন ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন

জাবি: সাংবাদিকের ফোন তল্লাশি, ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিকের মোবাইল ফোন তল্লাশি এবং ছাত্রদলের একজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
২৮ জুন ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন

লিখিত পরীক্ষার চিঠি পেলেন আবেদনের ৮ বছর পর

প্রায় ৮ বছর আগে সহকারী ব্যবস্থাপক পদের জন্য আবেদন আহ্বান করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। আবেদনকারীদের মধ্যে প্রাথমিক বাছাইকৃতদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানোর বিষয়ে সম্প্রতি গত ১ জুন চিঠি দিয়েছে সংস্থাটি।
২৮ জুন ২০২২, ০১:৩০ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাখাত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যার ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষাখাতে। বন্যার কারণে উত্তর-পূর্বাঞ্চলের ১৮ জেলার অন্তত ৫ হাজার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
২৮ জুন ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন

হলের গাছের কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ ছাত্রীকে শোকজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের গাছের কাঁঠাল খাওয়ায় দুই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৮ জুন ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উন্নয়নের 'অপচয়' শত কোটি টাকা, তথ্য গোপনের অভিযোগ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মোহাম্মদ শরীফ।
২৭ জুন ২০২২, ০৭:১৭ অপরাহ্ন

জাবি: প্রশাসনিক ভবন নিয়ে আরেক দফা তথ্য গোপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। এরই মধ্যে উন্নয়নের নামে শত কোটি টাকা অপচয় ও তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নিয়ে দ্বিতীয় দফায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
২৭ জুন ২০২২, ০২:৫১ অপরাহ্ন

অধ্যক্ষের গলায় জুতার মালা: শিক্ষক-শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে প্রশ্ন

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় প্রকাশ্যে জুতার মালা পরিয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকেই করেছেন।
২৭ জুন ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন

পাস নম্বর ৪০ পাননি ঢাবি ‘খ’ ইউনিটের ৯০ শতাংশ পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'খ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৩৫ পাননি ৯০ শতাংশ শিক্ষার্থী। পাসের জন্য এমসিকিউ ও লিখিত—দুই অংশ মিলিয়ে ৩৫ নম্বর পেতে হয়।
২৭ জুন ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার ৯.৮৭ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'খ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
২৭ জুন ২০২২, ০৭:১৪ পূর্বাহ্ন

বন্যার্তদের পাশে ফিরোজ ও তাশরিফ 

তারুণ্যের শক্তি অপরিসীম। বিভিন্ন দুর্যোগে অনেক তরুণ পিছুটান ভুলে এগিয়ে এসে দাঁড়ান অসহায় মানুষের পাশে। সম্প্রতি সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন ২ তরুণ।
২৬ জুন ২০২২, ০৬:৫৪ অপরাহ্ন

ঢাবি ক্যাম্পাসে চায়ের দোকানও রাত ৮টায় বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে রাত ৮টার পর সব দোকান বন্ধ রাখছেন দোকানিরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে দোকান বন্ধ রাখতে হচ্ছে তাদের।
২৬ জুন ২০২২, ০৩:৫০ অপরাহ্ন