মুমিনুলে আস্থা বাংলাদেশি কোচের
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করার ক্ষমতা নেই মুমিনুল হকের। কথাটি সাবেক বাংলাদেশি কোচ চণ্ডিকা হাথুরুসিংহের। সীমিত ওভারে তাকে জায়গা তো দেনইনি, চেয়েছিলেন টেস্ট দল থেকেও বাদ দিতে। সেই মুমিনুলই এবার আছেন নতুন কোচ স্টিভ রোডসের দলে। এমনকি তার উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানালেন এ ইংলিশ।
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩২ অপরাহ্ন
তামিমের না থাকাতেও ইতিবাচক দিক দেখছেন রোডস
সাম্প্রতিক ফর্ম কিংবা অতীত রেকর্ড। সব বিচারেই তামিম ইকবাল দলের প্রধান ব্যাটসম্যানদের একজন। ওপেনিংয়ে তো তামিমের বিকল্প এখনো তৈরিই হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে এই ওপেনারের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নিয়ে হা-হুতাশই স্বাভাবিক। তবে এসবের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন প্রধান কোচ স্টিভ রোডস।
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৫ অপরাহ্ন
স্পিনে স্পিনে টক্করের সম্ভাবনা দেখছেন মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সবচেয়ে বেশি আলোচনায় স্পিন। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে এসেছে আফগানিস্তান। রশিদ খান, মুজিব-উর রহমানরা তাদের ঘূর্ণি বলের মুন্সিয়ানায় কাবু করেছেন শ্রীলঙ্কাকে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে নামার আগে স্পিনে-স্পিনে টক্কর হওয়ার সম্ভাবনা দেখছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯ অপরাহ্ন
ভুয়া খবরে চটেছেন সাকিবের স্ত্রী
হুট করেই গুজব উঠেছে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না সাকিব আল হাসান। মেয়ে আলাইনা হাসান আউব্রে অসুস্থ হওয়ায় ঢাকা ফিরছেন তিনি। কতিপয় গণমাধ্যমের খবর এমন খবরে চটেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। নিজের ব্যক্তিগত ফেসবুকে এক হাত নিয়েছেন মিথ্যা সংবাদ প্রকাশ করায়।
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন
রোহিত শর্মা রোমাঞ্চিত আবার নার্ভাসও
এশিয়া কাপের মতো বড় আসরে ভারতের অধিনায়কত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত রোহিত শর্মা। তবে এতবড় টুর্নামেন্ট হওয়ায় কিছুটা স্নায়ু চাপে ভুগছেন তিনি।
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২ পূর্বাহ্ন
হাথুরুর শ্রীলঙ্কার বিদায়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
কিছুটা দুর্ভাগ্যই যেন ভর করেছে শ্রীলঙ্কান শিবিরে। আফগানিস্তানের দেওয়া ২৫০ রানের লক্ষ্যটাও পার করতে পারল না তারা। গুরুত্বপূর্ণ সময়ে দুই দুইটি রান আউটেই সব শেষ হয় তাদের। ফলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো হাথুরুসিংহের দলকে। আর তাদের বিদায়ে আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় বাংলাদেশেরও।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০২ অপরাহ্ন
এশিয়া কাপ থেকে ছিটকে পড়া তামিম দেশে ফিরছেন
তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হওয়ার খবর জানা গিয়েছিল আগেই। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শের অপেক্ষায় দেরি হচ্ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সোমবার দুইবাইতে চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর জানা গেছে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মঙ্গলবারই তাই দেশের বিমান ধরবেন এই ওপেনার।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৫ অপরাহ্ন
অবদান রাখতে পারলেই খুশি মিঠুন
নিজেকে কি ভাববেন মোহাম্মদ মিঠুন? সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? দলের চরম বিপর্যয়ে খেলেছেন ৬৩ রানের ইনিংস। কিন্তু তা নিয়ে আলোচনা খুব কমই। তার কৃতিত্ব যেন ঢাকা পড়েছে মুশফিকুর রহীমের অতিমানবীয় এক ইনিংস আর তামিম ইকবালের বিস্ময়কর অবদানে। তবে নাম ডাক যশ এসব নিয়ে ভাবছেন না এ ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রাখতে পারলেই খুশি।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ অপরাহ্ন
আফগানিস্তান নিয়ে চিন্তার কারণ দেখছেন না মিঠুন
গেল জুনে আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে নাজেহাল হয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভিন্ন দল। তাই শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করা টাইগারদের সামনে আফগানিস্তান চিন্তার কারণ হবে না বলে মনে করছেন মোহাম্মদ মিঠুন।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৫ অপরাহ্ন
অভিষেক হচ্ছে শান্তর?
চোটে পড়ে তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হওয়ার খবর পুরনো। তামিমকে পাওয়া যাবে না আরও বেশ কদিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই তাই ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন নতুন একজন। জানা গেছেম সেই নামটি নাজমুল হোসেন শান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ পূর্বাহ্ন
'দেশের জন্য কিছু করতে চাওয়ার ভীষণ তাগিদ থেকে এটা হয়েছে'
ফিজিও মাঠে নামতে কড়া বারণ করেছিলেন, কোচও দিয়েছিলেন সতর্কবার্তা। তামিম ইকবালকে ওই অবস্থায় নেমে যেতে উজ্জীবিত করেছিলেন কেবল অধিনায়ক মাশরাফি মর্তুজা। সেই উদ্দীপনা পেয়ে অন্য জগতেই চলে যান তিনি। তাকে পেয়ে বসে দেশের জন্য কিছু একটা করে দেখানোর আবেগ। তার বীরত্বের প্রশংসা চারিদিকে তবু রোববার দুবাইয়ের হোটেল ইন্টারকন্টিনেটালের রেস্টুরেন্টে বিমর্ষ মন নিয়েই তামিম শুনিয়েছেন সেদিনের গল্প।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৫ অপরাহ্ন
হংকংকে উড়িয়ে দিয়ে শুরু পাকিস্তানের
ফেভারিটের তকমা নিয়েই এশিয়া কাপে খেলতে এসেছে পাকিস্তান। শুরুটাও তারা করল তেমনই। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে দলটি। ৮ উইকেটের বড় জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল দুইবারের চ্যাম্পিয়নরা।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ অপরাহ্ন
জীবনের সেরা ব্যাটিং করেছেন মুশফিক
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। এ সংস্করণে আরও অনেক লম্বা লম্বা ইনিংস খেলেছেন এ ব্যাটসম্যান। ম্যাচ জয়ী ইনিংসও আছে। খেলেছেন ওয়ানডেতেও। কিন্তু আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ইনিংসটাকেই ক্যারিয়ারের সেরা ইনিংস বললেন মুশফিকুর রহীম নিজেই।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৯ অপরাহ্ন
মনে এতো ক্ষোভ পুষে রেখেছিলেন মুশফিক?
তামিম ইকবাল যখন এক হাতে ব্যাটিংয়ে নামলেন দেশের ক্রিকেট ভক্তরা তখন তার প্রশংসায় উন্মুখ। ইনজুরি ছিল মুশফিকুর রহীমেরও। পাঁজরে ব্যথা নিয়ে খেলেছেন মহা কাব্যিক এক ইনিংস। ভালো খেলতে পারাতেই প্রশংসা পাচ্ছেন তারা। কিন্তু যদি না পারতেন?
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৮ অপরাহ্ন
তামিমকে নিয়ে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি
তামিম ইকবালের হাতে একাধিক চিড় তো আছেই, এক জায়গায় হাড়ই আলগাই হয়ে আছে। আঘাত আছে দুই আঙুলেও। এই অবস্থাতে অসম্ভব সাহস দেখিয়ে সেদিন শেষ দিকে নেমে পড়েছিলেন। দলকে ম্যাচ জেতার জ্বালানি জুগিয়ে ভক্ত সমর্থকদের কাছে হিরোও হয়েছেন। কিন্তু বাস্তবে এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে তামিমের। শুধু তাই নয় তামিমকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া নিয়েও থাকছে সংশয়।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৩ অপরাহ্ন
এক হাতে তামিমের লাখো হৃদয় জয়
বলতেই পারেন মাত্র তো দুটি রান করেছেন তামিম ইকবাল। তাতেই এতো শোরগোল। কিন্তু রানের জন্য নয়, তামিম কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে থাকবেন তার বিস্ময়কর নিবেদনের জন্য। বাঁহাতের আঙুল ভেঙে যাওয়ার পর এক হাতে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান। একটু উনিশ বিশ হলে যে ক্যারিয়ারই শেষ হয়ে যেত তার।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ পূর্বাহ্ন
তামিমের সাহস দেখে বিস্মিত ম্যাথুসরাও
তামিম ইকবালের সামনে অ্যাঞ্জেলো ম্যাথুসের হাড়ু গেড়ে বসে পড়ার একটা ছবি ভাইরাল হয়েছে। অনেকে এটা শেয়ার করে বলছেন, শ্রদ্ধায় নত লঙ্কান অধিনায়ক। আসলে তখন তামিমের জুতোর ফিতা বেঁধে দিচ্ছিলেন ম্যাথুস। তবে তামিমের প্রতি ম্যাথুসের শ্রদ্ধার কথা ভুল নয়। ম্যাচ শেষে বিস্মিত কন্ঠে জানিয়েছেন তা।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১০ পূর্বাহ্ন
যেভাবে সিদ্ধান্ত হয় তামিমের নামার
ম্যাচের দ্বিতীয় ওভারেই চোট পেয়ে বেরিয়ে যান তামিম ইকবাল। কেবল মাঠ থেকে না, তাকে যেতে হয় হাসপাতালেও। বাম হাতের কব্জিতে ধরা পড়ে চিড়। এই অবস্থায় এই ম্যাচে তার নামার বাস্তব সম্ভাবনা কেউ দেখেননি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও জানানো হয় নামছেন না তামিম। তবু সবাইকে বিস্মিত করে তিনি নেমেছেন, তৈরি হয়েছে নতুন বীরত্ব গাথা। জানা গেছে, এমন পরিস্থিতিতে তার মাঠে নামার পেছনের গল্প।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪ অপরাহ্ন
তামিমকে মাশরাফির টুপি খোলা অভিনন্দন
মোস্তাফিজুর রহমান যখন রানআউট হন তখন ধারাভাষ্যকার বলছিলেন দলের শেষ উইকেটের পতন। কারণ ওপেনার তামিমকে আগেই যে প্লাস্টার করা অবস্থায় দেখাচ্ছিল স্ক্রিনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নেমে পরেন তামিম। আর তাতে অবাক ক্রিকেট বিশ্ব। তামিমের এ নিবেদনে তাকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ অপরাহ্ন
বাংলাদেশের টিম স্পিরিটের ঝাঁজে উড়ে গেল শ্রীলঙ্কা
শুরুর বিপর্যয়ের পর তামিম ইকবালের চোটে পড়া, ভীষণ চাপে মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুনের দৃঢ়তা। মুশফিকের দারুণ সেঞ্চুরি আর কব্জিতে চিড় নিয়েও দলের প্রয়োজনে তামিমের বিস্ময়কর নিবেদন। পরে লড়াইয়ের পূজি পেয়ে শরীরী ভাষায় আগুন ঝরানো বোলিং-ফিল্ডিংয়ে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৩ অপরাহ্ন