এই অবস্থাতেও নেমে গেলেন তামিম!

ইনিংসের দ্বিতীয় ওভারে মারাত্মক চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন মাঠ থেকে। হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরিক্ষার পর টিম ম্যানেজমেন্ট জানায় এই ম্যাচে আর নামা হচ্ছে না তার। টিভি স্ক্রিনেও ভাসছিল তার হাত ঝুলিয়ে বসে থাকার ছবি। অথচ ৪৭তম ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান আউট হওয়ার পর সবাইকে হতবাক করে ব্যাট হাতে নেমে যান তামিম ইকবাল। এক হাতে গিয়ে ঠেকান এক বল। তাতে শেষ দিকে দল পায় মহাগুরুত্বপূর্ণ ৩২ রান।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২০ অপরাহ্ন

তামিমের ম্যাচ শেষ, এশিয়া কাপও অনিশ্চয়তায়

ডান হাতের অনামিকায় চোট নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছিলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচ নেমেই পেলেন বাম হাতের কব্জিতে মারাত্মক চোট। এই চোটের পর এই ম্যাচে আর নামা হচ্ছে না তার। এমনকি অনিশ্চয়তা তৈরি হয়েছে বাকি টুর্নামেন্ট খেলা নিয়েও।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:২১ অপরাহ্ন

চোট পেয়ে হাসপাতালে তামিম

দ্বিতীয় ওভারের শেষ বলে সুরাঙ্গা লাকমালকে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু তার বাম হাতের কব্জিতে এসে লাগে বল। প্রচণ্ড ব্যথায় তখনই বেরিয়ে যান মাঠ থেকে। চোটের অবস্থা জানতে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১ অপরাহ্ন

বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে প্রকম্পিত দুবাই স্টেডিয়াম

এ যেন ঠিক মিরপুর স্টেডিয়াম পাড়া। লম্বা লাইনে কেবল লাল সবুজের পতাকা, হাতে টাইগার রেপ্লিকা, নানান রকম প্ল্যাকার্ড। সবার মুখেই বাংলাদেশ, বাংলাদেশ স্লোগান। কেউ এসেছেন আজমান থেকে, কেউ আলাইন, কেউ আবুধাবি, আবার কেউবা থাকেন দুবাইতেই। বাংলাদেশের খেলা দেখতে কাজ প্রায় সবাইকে কাজ থেকে ছুটি নিতে হয়েছে। প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়েও ক্লান্তি নেই।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭ অপরাহ্ন

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললেন মুশফিকুর রহীম। তাও এমন দিনে যেদিন তার সতীর্থরা ছিলেন উইকেটে আসা যাওয়ার মিছিলে। তার দুর্দান্ত সেঞ্চুরির পর বাকি কাজটা করলেন বোলাররা। শুরু থেকেই লঙ্কানদের চেপে ধরে আটকে দিলেন ১২৪ রানে। ফলে ১৩৭ রানের বড় জয় দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করলো বাংলাদেশ।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৮ পূর্বাহ্ন

তরুণদের নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি

পাঁচ সিনিয়র ক্রিকেটারের বাইরে দলের তরুণ ক্রিকেটাররা ওইভাবে পারফর্ম করতে না পারায় উদ্বেগ বাড়ছিল বাংলাদেশ দলে। তবে এশিয়া কাপে অধিনায়ক মাশরাফি মর্তুজা সেই তরুণদের উপরই রাখছেন ভরসার হাত। তার বিশ্বাস তরুণরা এবার বড় মঞ্চে নিজেদের জাত চেনাবে।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৩ পূর্বাহ্ন

‘কোন অজুহাত নেই’, সেরা দলই নামাচ্ছে বাংলাদেশ

তিন ক্রিকেটারের আঙুলের চোটে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিশেষ করে সাকিব আল হাসান নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশের পর তিনি খেলছেন কিনা তা নিয়ে ছিল জোর গুঞ্জন। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি মর্তুজা সব উড়িয়ে দিয়েছেন। বলছেন, আর কারো কোন অজুহাত নেই, খেলছে সেরা একাদশ।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ পূর্বাহ্ন

যা পক্ষে না থাকার ঘাটতিতে বাংলাদেশ

দুবাই আর আবুধাবি পাকিস্তানের হোম ভেন্যু। এখানে প্রায়শই খেলার সুযোগ পায় আফগানিস্তানও। পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে একাধিকবার শ্রীলঙ্কা খেলে গেছে এই কন্ডিশনে। হংকংকে এশিয়া কাপে গোনায় ধরা লোক টর্চ জ্বালিয়ে খুঁজেও পাওয়া দুষ্কর। বাকি রইল বাংলাদেশ। একমাত্র বাংলাদেশর এই দলেরই নেই সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা।
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৩ অপরাহ্ন

‘হাথুরুসিংহে তো কারো শত্রু না’

উপমহাদেশের ক্রিকেটে ভারত-পাকিস্তানের ঝাঁজালো লড়াইয়ের ইতিহাস পুরনো। উপমহাদেশের বাইরে অ্যাশেজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলাতেও মেলে উত্তাপ। সম্প্রতি নানা ঘটনায় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলাতেও পাওয়া যাচ্ছে তীব্র লড়াইয়ের ঝাঁজ। নিদহাস কাপ ত্রিদেশীয় টি-টোয়েন্টির ফাইনালে উঠার ম্যাচে তো দুদলের খেলোয়াড়দের মধ্যেই মাঠেই হয়েছে একচোট। তবে ‘হিট অব দ্য মোমেন্টের’ আড়ালে এসব চেপে রেখেই খেলায় নামতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৫ অপরাহ্ন

আরও এক দুঃসংবাদ শুনল শ্রীলঙ্কা

এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নামার আগে আরও একটি দুঃসংবাদ শুনেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে এবার দল থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলেকা।
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ পূর্বাহ্ন

‘বাড়তি সুবিধা পাবে পাকিস্তান’

নিরাপত্তা ঝুঁকিতে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর থেকে দুবাই আর আবুধাবি পাকিস্তানের হোম ভেন্যু। এশিয়া কাপের এবার অফিসিয়াল আয়োজক ভারত, ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বাস্তবে হোম টিম আসলে পাকিস্তানই। এখানকার চেনা হাওয়ার কারণে নিজেদের বাড়তি সুবিধা দেখছেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল হকও।
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৬ পূর্বাহ্ন

গরম, ট্যাক্সি ভাড়া আর হিন্দি ভাষার দাপট

দুবাই আসার আগে গরমের গপ্পো অনেক শুনে এসেছিলাম। গরম সামলানোর একটা মানসিক প্রস্তুতি তাই ছিলই। প্লেন রানওয়ে স্পর্শ করার আগে সূর্যের তাপ পড়া মরুভূমির উত্তপ্ত বালির ছবি চোখে ভাসায় শুরুতেই মিলছিল ইঙ্গিত। বিমানবন্দর আর গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের আশ্রয়ের মাঝের অংশে টের পাওয়া গেল আসল ঝাঁজ। সংযুক্ত আরব আমিরাতের হাওয়া গায়ে এসে টোকা মেরে জানান দিয়ে যায় তার দাপট। পরে এরকমই ঝাঁজ মিলল ট্যাক্সি ভাড়া আর হিন্দি ভাষারও।
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের আশায় মাহমুদউল্লাহ

সংযুক্ত আরব আমিরাতে জীবিকার প্রয়োজনে প্রচুর বাংলাদেশির বাস। এশিয়া কাপে দেশটির দুই শহর দুবাই ও আবুধাবিতে বাংলাদেশের খেলায় তাদের সমর্থন প্রত্যাশা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৮ পূর্বাহ্ন

তামিম-রুবেলের ভিসা বিড়ম্বনায় বিরক্ত বিসিবি

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ই-ভিসা হাতে না পাওয়ায় ৯ তারিখ পুরো দলের সঙ্গে যেতে পারেননি তামিম ইকবাল ও রুবেল হোসেন। সোমবার বিকেল পর্যন্ত তাদের হাতে আসেনি ভিসা। জানা গেছে, মঙ্গলবার রাতে রওয়ানা হওয়ার সম্ভাবনা আছে তাদের। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের এই বিড়ম্বনায় পড়া ‘বিরক্তিকর’ মনে করছে বিসিবি।
১১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩২ পূর্বাহ্ন

ছিটকেই গেলেন চান্দিমাল

আঙুলের চোটে এশিয়া কাপ খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল দিনেশ চান্দিমালের। অল্প যেটুকু আশা ছিল তাও শেষ হয়ে গেছে। চোট না সারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই ব্যাটসম্যান। তার জায়গায় ডাক মিলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ অপরাহ্ন

হংকংয়ের ম্যাচ নিয়ে জটিলতার সমাধান করল আইসিসি

পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এবার এশিয়া কাপ খেলবে ওয়ানডে মর্যাদাও না থাকা হংকং। তাদের ম্যাচগুলোর মর্যাদার ধরণ নিয়ে তাই তৈরি হয়েছিল দোলাচল। অবশেষে তার অবসান করেছে আইসিসি।
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ পূর্বাহ্ন

খুব ভালো অবস্থায় খেলতে যাচ্ছি: মাহমুদউল্লাহ

এশিয়া কাপে বাংলাদেশ দল হিসেবে খুব ভালো অবস্থায় খেলতে যাচ্ছে বলে মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগের তিন আসরের দুইবার ফাইনাল খেলার অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম মিলিয়ে সেরা ক্রিকেট খেলতেই মাঠে নামার প্রস্তুতি বাংলাদেশের।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৩ অপরাহ্ন

এশিয়া কাপে সেরা ছন্দের মোস্তাফিজকে পাওয়ার আশা

ইনজুরি থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি ভালোই খেলেছেন মোস্তাফিজুর রহমান। দলের সিরিজ জেতায় ছিল তার অবদান। তবে কদিন আগে জানিয়েছিলেন এখনো পাচ্ছেন না সেরা ছন্দ। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আশা করছেন এশিয়া কাপেই তাকে মিলবে সেরা অবস্থায়।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৪ পূর্বাহ্ন

ফিজিও বলছে সব ঠিক আছে: প্রধান নির্বাচক

এশিয়া কাপের আগে বাংলাদেশের দলের তিনজন খেলোয়াড়ের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আশার খবর শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দলে চোট সমস্যা থাকায় ইতিমধ্যে স্কোয়াডে নেওয়া হয়েছে মুমিনুল হককে। তবে প্রধান নির্বাচক এটা দেখছেন কেবলই বাড়তি সতর্কতা হিসেবে। এমনিতে ফিজিও কাছ থেকে পাওয়া রিপোর্টে ‘সব ঠিক আছে’ বলে জানান তিনি।
৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ অপরাহ্ন

এশিয়া কাপের দলে মুমিনুল

নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের কিছুটা চোট সমস্যা থাকায় এশিয়া কাপের দলে ব্যাকআপ হিসেবে যোগ করা হয়েছে মুমিনুল হককে। ১৫ সদস্যের দলের সংখ্যা বেড়ে তাই এখন ১৬ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪১ অপরাহ্ন