ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে টস ভাগ্য পক্ষে এল বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

রোববার সেন্ট কিটস ও নেভিসের বাস্তারে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। যুব পর্যায়ের সাম্প্রতিক দেখায় ইংল্যান্ড থেকে এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের চারটাই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা, এক ম্যাচ হয় টাই।

যুব বিশ্বকাপে দুদলই একবার করে জিতেছে শিরোপা। ১৯৯৭/৯৮ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় হওয়া সর্বশেষ আসরেই জেতে শিরোপা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য তাই এটি শিরোপা ধরে রাখার মিশন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নাবিল, আইচ মোল্লাহ, মোঃ ফাহিম, আব্দুল্লাহ মামুন, এসএম মেহরুব, আশিকুর জামান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, রিপন মণ্ডল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ একাদশ: জর্জ টমাস, জ্যাকব বেটহেল, টম প্রিস্ট, জেমস রেও, উইলিয়াম লুক্সটন, জর্জ বেল, আলেক্স হর্টন, জেমস সেলস, টমাস আশপিনওয়াল, ফাতেহ সিং, জশ বয়ডেন।