চরম বিপর্যয় থেকে পাকিস্তানকে বাঁচালেন বাবর-ফাওয়াদ

স্পোর্টস ডেস্ক

২ রানেই পড়ে গিয়েছিল ৩ উইকেট। আরেকটি ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা তখন চড়া। এমন এক পরিস্থিতিতে দারুণ জুটিতে প্রতিরোধ গড়েন বাবর আজম আর ফাওয়াদ আলম। তাদের ব্যাটে বিপর্যয় কাটিয়ে জুতসই পুঁজির দিকে পাকিস্তান।

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২১২ রান করেছে পাকিস্তান। দলের হয়ে ৭৫ রান করেছে আউট হয়েছেন বাবর, ৭৬ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় পাকিস্তান। কেমার রোচের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন আবিদ আলি।

তৃতীয় ওভারে আবার রোচের ঝলক। এবার তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আজহার আলি। পরের ওভারেই ইমরান বাটকে একইভাবে বিদায় করেন জেডন সিলস।

৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর অধিনায়ক বাবর ফাওয়াদকে নিয়ে ঘুরে দাঁড়ান। চতুর্থ উইকেট দুজনে গড়েন ১৫৭ রানের জুটি।

এই জুটি থেমেছে অপ্রত্যাশিতভাবে। আহত হয়ে ফাওয়াদ মাঠ ছাড়লে বিচ্ছিন্ন হন তারা। খানিক পর রোচের শিকার হন বাবর।

এরপর ফাহিম আশরাফ- মোহাম্মদ রিজওয়ান মিলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ করেছেন দিন।