চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলবে যে দলগুলো

স্পোর্টস ডেস্ক

শেষ হয়েও শেষ হলো না চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ। বাজে আবহাওয়ার জন্য ভিয়ারিয়াল ও আতালান্তার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আজ এ দুই দলের লড়াইয়ে নিশ্চিত হবে কোন দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব। আর কারা খেলবে ইউরোপা লিগে। তবে এরমধ্যেই নিশ্চিত বাকি ১৫টি দল।

গ্রপ পর্বের শেষ দিনে অবশ্য বেশ কিছু নাটকীয়তা হয়েছে। হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। তাতে গ্রুপ রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। দুই দশক পর ইউরোপা লিগে অবনমন হয়েছে বার্সেলোনার। জমাট লড়াই শেষে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দুর্বল শেরিফের কাছে হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদই।

দেখে নেওয়া যাক কোন কোন দল এবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলবে। আর কোন কোন দল খেলবে ইউরোপা লিগে।

গ্রুপ এ

গ্রুপ চ্যাম্পিয়ন: ম্যানচেস্টার সিটি

গ্রুপ রানার্সআপ: পিএসজি

ইউরোপা লিগ: আরবি লাইপজিগ

বাদ: ক্লাব ব্রুজ

গ্রুপ বি

গ্রুপ চ্যাম্পিয়ন: লিভারপুল

গ্রুপ রানার্সআপ: অ্যাতলেতিকো মাদ্রিদ

ইউরোপা লিগ: এফসি পোর্তো

বাদ: এসি মিলান

গ্রুপ সি

গ্রুপ চ্যাম্পিয়ন: আয়াক্স আমস্টারডাম

গ্রুপ রানার্সআপ: স্পোর্তিং লিসবন

ইউরোপা লিগ: বরুসিয়া ডর্টমুন্ড

বাদ: বেসিকতাস

গ্রুপ ডি

গ্রুপ চ্যাম্পিয়ন : রিয়াল মাদ্রিদ

গ্রুপ রানার্সআপ: ইন্টার মিলান

ইউরোপা লিগ: শেরিফ তিরাসপোল

বাদ: শাখতার দোনেৎস্ক

গ্রুপ ই

গ্রুপ চ্যাম্পিয়ন: বায়ার্ন মিউনিখ

গ্রুপ রানার্সআপ: বেনফিকা

ইউরোপা লিগ: বার্সেলোনা

বাদ: ডায়নামো কিয়েভ

গ্রুপ এফ

গ্রুপ চ্যাম্পিয়ন: ম্যানচেস্টার ইউনাইটেড

গ্রুপ রানার্সআপ: ভিয়ারিয়াল/আতালান্তা

ইউরোপা লিগ: ভিয়ারিয়াল/আতালান্তা

বাদ: ইয়াং বয়েজ

(বাজে আবহাওয়ার কারণে গতকাল ভিয়ারিয়াল ও আতালান্তা মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। আজ রাতে হবে। দুটি দলের মধ্যে জয়ী দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। অপর দল ইউরোপা লিগে। তবে ড্র হলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিবে বিয়ারিয়াল। এরমধ্যেই এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।)

গ্রুপ জি

গ্রুপ চ্যাম্পিয়ন: লিল

গ্রুপ রানার্সআপ: রেডবুল সালজবুর্গ

ইউরোপা লিগ: সেভিয়া

বাদ: ভলফসবুর্গ

গ্রুপ এইচ

গ্রুপ চ্যাম্পিয়ন: জুভেন্টাস

গ্রুপ রানার্সআপ: চেলসি

ইউরোপা লিগ: জেনিত সেইন্ট পিটার্সবার্গ

বাদ: মালমো