কিংবদন্তি গোলরক্ষকদের পাশে পাচ্ছেন দোনারুমা

স্পোর্টস ডেস্ক

ম্যাচে তখন এগিয়ে পিএসজি। দুই লেগ মিলিয়ে তো দুই গোলের ব্যবধানে। ঠিক এ সময়ে বড় ভুল করে ফেলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ম্যাচের মোমেন্টাম তখনই যায় বদলে। এমন ঘটনায় দোনারুমার সমালোচনায় মেতেছেন অনেকেই। তবে দুঃসময়ে কিংবদন্তি দুই গোলরক্ষক দিনো জফ ও জিয়ানলুইজি বুফনকে পাশে পাচ্ছেন এ ইতালিয়ান।

তবে সমালোচনাটা যতো না হচ্ছে ফ্রান্সে তার চেয়ে বেশি হচ্ছে ইতালিতে। দোনারুমার এসি মিলান ছেড়ে পিএসজিতে যাওয়া পছন্দ করেননি অনেক ইতালিয়ানই। তাই এ সুযোগে তাকে এক হাত নিচ্ছেন তারা। 

এই সময়ে তাই দোনারুমার পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন কিংবদন্তি জফ, 'গোলরক্ষককে এই কঠিন (পরিস্থিতি) ফেলবেন না। এটা তার ভুল নয়। আমরা কখনোই বুঝতে পারবো না এ ধরণের সমালোচনায় তাকে পিছিয়ে ফেলতে পারে। এখন তাকে আমাদের কাতারে নিয়ে যেতে হবে।'

আর এই ভুলকে শিক্ষা হিসেবে দেখছেন বুফন, 'এই জাতীয় ভুলগুলো বড় হওয়ার জন্য প্রয়োজনীয়। এই গুলো একটি উন্নয়নশীল প্রক্রিয়ার অংশ। আমি নিশ্চিত যে এর কোনো নেতিবাচক প্রভাব অর মধ্যে পড়বে না। কারণ এরমধ্যে অনেক কঠিন মুহুর্তগুলোতে দোনারুমা নিজের সামর্থ্য প্রমাণ করেছে।'

তবে দোনারুমার সঙ্গে করিম বেনজেমার সেই সংঘর্ষে কেন ফাউল দেওয়া হয়নি তা বুঝতে পারছেন না এ কিংবদন্তি, 'আমি খুব সৎ বলতে চাই, এটি ইতালিতে অবশ্যই একটি ফাউল হবে। সম্ভবত ভিএআরে পরীক্ষা করে পাওয়া যাবে। একজন গোলরক্ষক হিসেবে এমন সিদ্ধান্তে অবশ্যই আমি ক্ষিপ্ত হতাম। অন্যদিকে, রেফারি বাঁশি বাজালে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা পাগল হয়ে যেত।'

উল্লেখ্য, প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদের মাঠে নেমেছিল পিএসজি। প্রথমার্ধে একটি গোল পেয়ে যায় তারা। এরপর দোনারুমার সেই ভুলের কিছুক্ষণের মধ্যেই আরও দুটি গোল হজম করে দলটি। শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে আসর থেকে ছিটকে যায় প্যারিসের ক্লাবটি।