ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ২০৩৬

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

এর আগে গতকাল রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হন।