ডেনমার্ক দলেও ফিরলেন সেই এরিকনসেন

স্পোর্টস ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে মাঠের মধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। লম্বা সময় চিকিৎসার পর ক্লাব ফুটবলে ফিরেছিলেন আগেই। তাকে দলে নিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড। এবার জাতীয় দলেও ফিরলন এই মিডিফিল্ডার।

সার্বিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের ২৩ জনের ডেনমার্ক দলে ডাক পেয়েছেন এরিকসেন। গত জুনের সেই বীভিষিকা কাটিয়ে মূল স্রোতে ফেরার অপেক্ষায় তিনি। অথচ হার্ট অ্যাটাকের পর জীবন রক্ষা পেলেও তার ক্যারিয়ার পড়েছিল শঙ্কায়।

হার্ট অ্যাটাকের পর বুকে 'পেসমেকার' বসানোয় ইতালির ক্লাব ফুটবলের পাঠ চুকাতে হয় এরিকসেনকে। কারণ শরীরে কোন যন্ত্র নিয়ে ইতালিতে খেলার নিয়ম নেই। তাই বাধ্য হয়ে ইন্টার মিলান ছাড়তে হয় তাকে। ব্রেন্টফোর্ডে যোগ দিয়ে গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচও খেলে ফেলেছেন। এবার অপেক্ষা জাতীয় দলের জার্সিতে রাঙানোর। যে জার্সি পরে খেলতে গিয়েই শঙ্কাজনক অবস্থায় মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

এ মাসের শেষ দিকে প্রীতি ম্যাচের জন্য কাল দল ঘোষণা করেন ডেনমার্ক কোচ ক্যাসপারল হিউলমান্দ। এরিকসেনকে তাঁর পজিশনে সেরা বলেই ফিরিয়ে আনার কথা জানালেন কোচ, 'এই মুহূর্তে তার খেলা প্রত্যাশা করিনি। ভেবেছিলাম, মৌসুমের শেষ দিকে হয়তো পারবে। কিন্তু ক্রিস্টিয়ান তার পজিশনে সেরা বলেই স্কোয়াডে রাখা হয়েছে।'

ডেনমার্ক কোচ ক্যাসপারল হিউলমান্দ জানালেন, দক্ষতা বিবেচনায় এরিকসেন এগিয়েই ছিলেন, কেবল ফিটনেস নিয়ে ছিল সংশয়, 'এত দ্রুত ফিরতে পারবে কিনা তা নিয়ে চিন্তা ছিল। কিন্তু সে পেরেছে। এমনিতে সে আমাদের সেরা পারফর্মারদের একজন। তাই তাকে দলে নিয়েছি।'

কাতার বিশ্বকাপ নিশ্চিত করার মিশনে ২৬ মার্চ নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে ডেনমার্ক। ২৮ মার্চ তাদের পরের প্রতিপক্ষ সার্বিয়া।