বিশ্বকাপের ড্রতে কোন পটে কারা

স্পোর্টস ডেস্ক

কাতারে নভেম্বর-ডিসম্বরে বসতে যাওয়া আগামী ফিফা বিশ্বকাপের আসরের ড্র অনুষ্ঠিত হবে আজ রাত ১০টায়। তার আগে ফিফা র‍্যাঙ্কিং হালনাগাদ করে বিশ্বকাপের ড্রয়ে কোন পটে কারা থাকছে তা জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

৩২ দলের বিশ্বকাপে স্বাগতিক কাতারসহ এখনো পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে ২৯ দল। বাকি তিন দল চূড়ান্ত হবে আগামী জুনে। তবে ততদিন পর্যন্ত অপেক্ষায় না থেকে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করে ফেলতে চায় ফিফা। যে তিনটি জায়গা খালি থাকবে সেগুলোর জন্যও একটি পট নির্ধারিত হয়ে আছে।

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাকি একটি জায়গার প্লে অফ বাকি আছে। আগামী জুনে স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে জয়ী দল খেলবে ওয়েলসের বিপক্ষে। সেই ম্যাচে যারা জিতবে তাদের জন্য পট চারে জায়গা ধরে রাখা হয়েছে। দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী দলের জন্যও চার নম্বর পট বরাদ্দ থাকছে।

বরাবরের মত আয়োজক কাতার থাকছে 'এ' গ্রুপে। বাকি দলগুলোর গ্রুপ ঠিক হবে আজ রাতের ড্রয়ে।

পট ১ পট ২ পট ৩ পট ৪
কাতার মেক্সিকো সেনেগাল ক্যামেরুন
ব্রাজিল নেদারল্যান্ডস ইরান কানাডা
বেলজিয়াম ডেনমার্ক জাপান একুয়েডর
ফ্রান্স জার্মানি মরক্কো সৌদি আরব
আর্জেন্টিনা উরুগুয়ে সার্বিয়া ঘানা
ইংল্যান্ড সুইজারল্যান্ড পোল্যান্ড আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
স্পেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
পর্তুগাল ক্রোয়েশিয়া তিউনিশিয়া ইউরো প্লে-অফ