জাবি ছাত্রলীগের নতুন সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক লিটন

নিজস্ব সংবাদদাতা, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আখতারুজ্জামান সোহেলকে সভাপতি ও হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সভাপতি আখতারুজ্জামান সোহেল জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হাবিবুর রহমান লিটন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী।

তারা দুজনই আগের কমিটিতে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।