রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে আজ বোরবার (৫ ডিসেম্বর) থেকে অনলাইনে স্নাতক (সম্মান) ও স্নাতক (ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ ভর্তির আবেদন শুরু হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.rmstu.edu.bd) প্রবেশ করে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
তবে, শুধুমাত্র জিএসটি (জেনারেল, সায়েন্স এবং টেকনোলজি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদভুক্ত ৫টি বিভাগ হলো- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (৫০ আসন), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ (২৫ আসন), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ (২৫ আসন), ম্যানেজমেন্ট বিভাগ (৫০টি আসন) এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে (২৫টি আসন) আছে।