আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই নারীর আনুমানিক বয়স ৩৪ বছর।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি সেতুর দক্ষিণ-পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বা তিনি হত্যার শিকার হয়েছেন। মরদেহে পচন ধরেছে।