উজির মিয়ার মৃত্যুতে মামলার আবেদন পরিবারের

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের উজির মিয়ার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ উপপরিদর্শকের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন তার পরিবার।

আজ সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে উজির মিয়ার ছোট ভাই ডালিম মিয়া মামলার আবেদন করেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আদালতের সরকারি কৌসুলি খায়রুল কবির রুমেন।

তিনি জানান, মামলার আবেদনের ব্যাপারে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার বিকেলে আদেশ দিবেন।

মামলার আবেদনে সুনামগঞ্জ পুলিশের উপপরিদর্শক দেবাশীষ সূত্রধর ও উপপরিদর্শক আলা উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।