ঋণখেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

সিটি ব্যাংক লিমিটেডের করা ঋণখেলাপির মামলায় আজ বুধবার চট্টগ্রামভিত্তিক বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, সিটি ব্যাংকের ঋণখেলাপির মামলায় আদালত পরোয়ানা জারির পর ফেরদৌস খান আলমগীরকে লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।