কপোতাক্ষ নদের পাশে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কপোতাক্ষ নদের পাশ থেকে রিয়াদ খান (২০) নামে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এলাঙ্গী এলাকার কপোতাক্ষ নদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের সোলেমান খানের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম জানান, রিয়াদ হোসেন গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় এ বছর আবার পরীক্ষা দিয়েছেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদের পাশে ফেলে গেছে।
হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।