খাগড়াছড়িতে ইউপিডিএফের প্রাক্তন সদস্যকে গুলি করে হত্যা

সঞ্জয় কুমার বড়ুয়া

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সকালে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৯) গুলিতে নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে দুর্গম মরাটিলা এলাকায় দুর্বৃত্তরা খল কুমারকে গুলি করে হত্যা করে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, এই ঘটনায় নিহতের ভাই একটি মামলা করেছে। আমরা অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, খল কুমার আমাদের সাবেক সদস্য ছিলেন।
২৬ জুন খাগড়াছড়ির প্রত্যন্ত দিঘিনালা উপজেলায় ইউপিডিএফের আরেক সাবেক সদস্যকে অপহরণের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়।