খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ইউএনবি

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, 'ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।'

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় আজ সকালে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—কামরুল, জীবন, সুমন ও আলা।

মামলার নথি অনুযায়ী, তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে ওই নারী ও তার স্বামী যাওয়ার সময় অভিযুক্তরা জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের ভেতর নিয়ে যায় এবং স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।