গাজীপুরে মুদি দোকানে টিসিবির পণ্য, দোকানদার আটক
গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় এক মুদি দোকানের গোডাউন থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে।
আজ সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) গাছা থানার পুলিশ বোর্ড বাজারের 'মা জেনারেল স্টোর'-এর গোডাউন থেকে তেল, চিনি ও ডাল জব্দ করে।
গাজীপুর মেট্রোপলিটনপুলিশেরা (জিএমপি) উপকমিশনার ইলতুৎমিশ খবরের সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে ৯২ লিটার তেল, ৯৮ কেজি চিনি ও ৯২ কেজি ডাল জব্দ করে।
এ সময় দোকানের মালিক শাহীনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।