ঘুষ নেওয়ার সময় কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রেপ্তার
ঘুষ আদায়ের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। ছবি: সৌজন্য
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।
দুদক জানায়, গ্রেপ্তার করার সময় মোস্তাফিজুর রহমান ঈশান এগ্রো অ্যান্ড ফুড নামের একটি প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করছিলেন। এসময় দিনাজপুরে দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তাকে গ্রেপ্তার করে।
দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, মোস্তাফিজুর রহমান কারখানার মালিককে লাইসেন্স নবায়ন নিয়ে ভয় দেখান। ঘুষ না দিলে মামলা করারও হুমকি দেন তিনি।