চকরিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজারের চকরিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের র‍্যাব-১৫ ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'পূর্ব বড় ভেওলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে র‍্যাবের দল সেখানে অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়।'

'গোলাগুলি শেষে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে পড়ে থাকতে দেখা যায়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৬টি গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।