চট্টগ্রামের খাল থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা খাল থেকে আজ শনিবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি মোহাম্মদ মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা শিকলবাহা খালের বেল্লাপাড়া সেতুর কাছে কই গ্রাম এলাকায় জিনস প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিহিত ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।'

'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়', যোগ করেন তিনি।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।