চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: বিএনপির ১৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় ১৫৩ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ ১৫৩ জনকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
মো. শহিদুল্লাহ আরও বলেন, প্রায় ৪৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ